নেতাজি ভবন মেট্রো স্টেশনে তুলকালাম! ব্যাগ চেকিং নিয়ে মহিলা যাত্রী ও আরপিএফ জওয়ানের চুলোচুলি, ভাইরাল ভিডিয়ো

যাত্রী ও রেল নিরাপত্তারক্ষীদের মধ্যে বচসা নতুন কিছু নয়, তবে কলকাতার মেট্রো স্টেশনে যা ঘটে গেল তা এককথায় অভূতপূর্ব। গত ৭ সেপ্টেম্বর রাতে নেতাজি ভবন মেট্রো স্টেশনে ব্যাগ চেকিংকে কেন্দ্র করে এক কর্তব্যরত মহিলা আরপিএফ কর্মী এবং দুই মহিলা যাত্রীর মধ্যে চরম হাতাহাতি ও চুলোচুলি বেধে যায়। ঘটনার একটি ভিডিয়ো বুধবার প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই মহিলা যাত্রী ও ওই জওয়ান একে অপরের চুল আঁকড়ে ধরে রয়েছেন এবং কেউ কাউকে ছাড়তে নারাজ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দু’জনেই প্ল্যাটফর্মের মাটিতে পড়ে গড়াগড়ি খেতে শুরু করেন। পরে অন্যান্য আরপিএফ কর্মী ও মেট্রো কর্মীরা দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অন-ডিউটি কর্মীর সঙ্গে অত্যন্ত আশোভন আচরণ এবং স্টেশনের শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই দুই মহিলা যাত্রীকে আটক করা হয়। এরপর রেল সুরক্ষা বাহিনীর (RPF) পক্ষ থেকে নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁদের প্রত্যেককে ১০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মেট্রো চত্বরে বেশ কিছুক্ষণ তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *