জিওর ১০ বছর পূর্তিতে মেগা ধামাকা! ৩৫৯৯ টাকার রিচার্জে মিলছে ৩৫ হাজার টাকার ফ্রিতে কী কী?

Reliance Jio-র দশম বার্ষিকী উপলক্ষে প্রিপেড গ্রাহকদের জন্য এক তাক লাগানোর মতো বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। সংস্থার জনপ্রিয় বার্ষিক রিচার্জ প্ল্যানের সঙ্গে এবার যুক্ত হয়েছে একরাশ অতিরিক্ত সুবিধা। প্রিপেড গ্রাহকদের জন্য আনা এই ৩৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানে শুধু কল বা ডেটাই নয়, মিলছে ওটিটি সাবস্ক্রিপশন, এআই পরিষেবা, বিশাল ক্লাউড স্টোরেজ এবং একাধিক আকর্ষণীয় পার্টনার ভাউচার।

কী রয়েছে ৩৫৯৯ টাকার এই বার্ষিক প্ল্যানে?

এই বার্ষিক প্ল্যানের মোট বৈধতা ৩৬৫ দিন। এতে প্রতিদিন গ্রাহকরা পাবেন আড়াই জিবি করে হাই-স্পিড ৫জি ডেটা, যার অর্থ পুরো বছরে মিলবে মোট ৯১২.৫ জিবি ডেটা। দৈনিক ডেটা শেষ হয়ে গেলে দিনের বাকি সময় ৬৪ কেবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর পাশাপাশি থাকছে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস। দেশজুড়ে ৫জি কভারেজ এবং ৫জি হ্যান্ডসেট থাকলে মিলবে আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা।

অতিরিক্ত ডেটা ও ওটিটি চমক

মূল ডেটার বাইরেও এই রিচার্জে রয়েছে আরও ১২০ জিবি অতিরিক্ত ডেটা। আগামী ১২ মাস ধরে প্রতি মাসে ১০ জিবি করে এই বুস্টার ভাউচার MyJio অ্যাপের মাধ্যমে রিডিম করা যাবে। বিনোদনের কথা মাথায় রেখে প্ল্যানে যুক্ত করা হয়েছে JioHotstar Mobile এবং Hollywood সাবস্ক্রিপশন। পাশাপাশি, প্রতিটির মূল্য ৫৫ টাকা এমন মোট ১২টি Jio TV Pro Pack ভাউচার দেওয়া হচ্ছে, যার সাহায্যে জিও টিভি অ্যাপে ১০০০-এর বেশি লাইভ টিভি চ্যানেল উপভোগ করা সম্ভব।

১৮ মাসের Google Gemini Pro সাবস্ক্রিপশন ফ্রি!

এই অফারের সবচেয়ে বড় আকর্ষণ হল ১৮ মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Google Jio সুবাদে প্রাপ্ত Google Gemini Pro Subscription। সংস্থার দাবি অনুযায়ী যার বাজারমূল্য প্রায় ৩৫,১০০ টাকা। এর সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন ৫০০০ জিবি বা ৫ টিবি ক্লাউড স্টোরেজ এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ফিচার ব্যবহারের বিশেষ সুবিধা। এছাড়াও থাকছে অতিরিক্ত ৫০ জিবি Jio AI Cloud স্টোরেজ।

অন্যান্য পার্টনার ভাউচার ও দৈনিক খরচ

প্ল্যানের সঙ্গে মিলছে বেশ কিছু নামী ব্র্যান্ডের ভাউচার:

EaseMyTrip: ফ্লাইট বুকিংয়ে সর্বোচ্চ ২,২০০ টাকা পর্যন্ত ছাড়।

AJIO: ১০০০ টাকার বা তার বেশি কেনাকাটায় সরাসরি ২০০ টাকা ছাড়।

CinePolis: নির্দিষ্ট শর্তে ৫৫০ টাকা বা তার বেশি মূল্যের দুটি টিকিটের বুকিংয়ে ১৫০ টাকা ছাড় (মঙ্গলবার বাদে)।

সব মিলিয়ে, এই রিচার্জটি করলে দৈনিক খরচ পড়ে মাত্র ৯.৮৬ টাকা। এক বছরের এই প্যাকটি কেবল রিচার্জের গণ্ডি পেরিয়ে গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রাকে আরও অনেক বেশি সহজ ও লাভজনক করে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *