পুজোর আগে বেকার যুবকদের জন্য বিরাট সুযোগ! কেন্দ্রীর সংস্থায় প্রতি মাসে বেতন ৫০ হাজার, আজই করুন আবেদন

উৎসবের মরশুম শুরুর ঠিক আগে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত সুখবর নিয়ে এল কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (Digital India Corporation)। সংস্থায় একাধিক শূন্যপদে তরুণ পেশাদার বা ইয়ং প্রফেশনাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনেই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
শূন্যপদ ও বেতন সংক্রান্ত তথ্য
ডিজিটাল ইন্ডিয়ার ‘ভাষিণী’ বিভাগের অধীনে চুক্তির ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে কাজের মেয়াদ এক বছর ধার্য করা হলেও পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। সংস্থায় মোট আটটি শূন্যপদ রয়েছে এবং নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে প্রতি পদে ৫০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই (BE), বিটেক (BTech), এমই (ME) বা এমটেক (MTech) ডিগ্রি থাকতে হবে।
নির্দিষ্ট একটি বিভাগে আবেদনের জন্য আইন বা ল-এ স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরাও যোগ্য।
এছাড়া যেকোনো বিষয়ে স্নাতক পাস করার পাশাপাশি এমবিএ (MBA) ডিগ্রি থাকলে দুটি ভিন্ন বিভাগে আবেদন করা যাবে।
সবকটি পদের ক্ষেত্রেই ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।
আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতার বিশদ বিবরণের জন্য মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদনের শেষ তারিখ ও পদ্ধতি
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের এই শূন্যপদে আবেদন করার শেষ তারিখ আগামী ৫ সেপ্টেম্বর। ইচ্ছুক প্রার্থীদের প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজ থেকে ‘কেরিয়ার’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদন ফি এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য সংস্থার মূল ওয়েবসাইটটি ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।