১৫ বছর পর বদলাল অ্যাপলের সিংহাসন! টিম কুককে হটিয়ে নতুন সিইও পেল টেক জায়ান্ট, বার্ষিক বেতন শুনলে চোখ কপালে উঠবে

প্রায় দেড় দশক পর অ্যাপলের (Apple) শীর্ষ নেতৃত্বে এল ঐতিহাসিক পরিবর্তন। দীর্ঘ ১৫ বছর সফলভাবে দায়িত্ব পালনের পর টিম কুকের যুগ শেষ করে গত ১ সেপ্টেম্বর অ্যাপলের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জন টার্নস (John Ternus)। নতুন এই প্রধানের অবিশ্বাস্য বেতন প্যাকেজ এবং আর্থিক খতিয়ান নিয়ে এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে প্রযুক্তি বিশ্বে।
কে এই জন টার্নস? অনেকেরই ধারণা থাকতে পারে যে জন টার্নস হয়তো সম্প্রতি এই সংস্থায় যোগ দিয়েছেন। কিন্তু তথ্য বলছে সম্পূর্ণ উল্টো কথা। গত ২৫ বছর ধরে নিরলসভাবে অ্যাপলেই কাজ করে চলেছেন তিনি। ২০০১ সালে প্রোডাক্ট ডিজাইন টিমে কেরিয়ার শুরু করার পর ২০১৩ সালে তিনি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হন। এরপর ২০২১ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলানোর পর এবার সরাসরি সিইও-র আসনে বসলেন তিনি।
কত বেতন পাচ্ছেন নতুন সিইও? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জন টার্নসকে একটি বিশাল অঙ্কের বেতন প্যাকেজ দেওয়া হয়েছে। যার মোট পরিমাণ প্রায় ৫৮ মিলিয়ন ডলার। এই প্যাকেজের মধ্যে রয়েছে ৩ মিলিয়ন ডলার মূল বেতন (ভারতীয় মুদ্রায় প্রায় ২৮৫ কোটি টাকা) এবং আগামী বছরের জন্য ৫৫ মিলিয়ন ডলার মূল্যের টার্গেট স্টক অ্যাওয়ার্ড (প্রায় ৫২২ কোটি টাকা)। পাশাপাশি, তাঁর জন্য বরাদ্দ রয়েছে ২.৫ মিলিয়ন ডলারের এককালীন আরএসইউ (RSU) অনুদানও।
টিম কুকের সঙ্গে তুলনা: এর আগে টিম কুক সিইও হিসেবে গত বছর প্রায় ৭৪.৩ মিলিয়ন ডলার আয় করেছিলেন। তাঁর প্যাকেজে বার্ষিক ২ মিলিয়ন ডলার মূল বেতন এবং স্টক অ্যাওয়ার্ড অন্তর্ভুক্ত ছিল। তবে টিম কুকের দীর্ঘ রাজত্বের পর জন টার্নসের এই রাজকীয় এন্ট্রি এবং মোটা অঙ্কের বেতন প্যাকেজ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।