রবিবারের দুপুরের জমাটি ভোজ! হোটেলের স্বাদ হার মানাবে হাতের জাদুতে তৈরি এই স্পেশ্যাল মটনের লাল-ঝোল

বাঙালির রবিবারের দুপুর হোক কিংবা ছুটির দিনের ডিনার—পাতে পাঁঠার মাংসের লাল ঝোল না থাকলে যেন ভোজের আনন্দটাই অধরা থেকে যায়! স্বাস্থ্যসচেতন বাঙালি যতই ডায়েট করুন না কেন, মটনের প্রতি ভালোবাসা একটুও কমেনি। বিশেষ করে যাঁরা নতুন রান্না শিখছেন, তাঁরা খুব সহজেই সর্ষের তেলে এই দুর্দান্ত ও লোভনীয় মটনের লাল-ঝোল তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন ঘরের সবাইকে।

কী কী উপকরণ লাগবে? মটন ১ কেজি, লেবুর লেবুর রস ২ চা-চামচ, নুন পরিমাণমতো, গোলমরিচের গুঁড়ো আধ চা-চামচ, টক দই আধ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ২ চা-চামচ, ধনে ও জিরে গুঁড়ো ১ চা-চামচ করে, হলুদ গুঁড়ো ১ চা-চামচ, লাল লঙ্কার গুঁড়ো ২ চা-চামচ, টমেটো স্লাইস ১০০ গ্রাম, সর্ষের তেল পৌনে ১ কাপ, পেঁয়াজকুচি ২০০ গ্রাম, আস্ত গরম মশলা (তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ) এবং গরম মশলার গুঁড়ো ১ চা-চামচ।

সহজ রান্নার পদ্ধতি: ১. প্রথমে মাংস ভালো করে ধুয়ে লেবুর রস, নুন ও গোলমরিচ দিয়ে ২০ মিনিট মেখে রেখে আবার ধুয়ে নিন যাতে খাসির মাংসের কাঁচা গন্ধ চলে যায়।

২. এবার গরম মশলার গুঁড়ো বাদে বাকি সমস্ত গুঁড়ো মশলা, বাটা মশলা, টক দই, টমেটো ও আধ কাপ সর্ষের তেল দিয়ে মাংস ভালো করে মেখে দু’ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

৩. কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি ও আস্ত গরম মশলা লালচে করে ভেজে ম্যারিনেট করা মাংস দিয়ে ২০ মিনিট ঢাকা দিয়ে কষান। এরপর প্রয়োজনমতো গরম জল দিয়ে প্রায় ৪০ মিনিট সেদ্ধ করুন।

৪. মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে সামান্য চিনি, চেরা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রেখে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু পাঁঠার মাংসের লাল-ঝোল!

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *