১ টাকা খরচ করলে মিলছে ৩,৯০৬ টাকার বাম্পার রিটার্ন! স্বাস্থ্য প্রযুক্তির এই অবিশ্বাস্য তথ্য জানলে চোখ কপালে উঠবে

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির যুগে স্বাস্থ্যখাতে বিনিয়োগের ফল যে কতটা সুদূরপ্রসারী হতে পারে, তা সম্প্রতি এক নতুন গবেষণায় প্রকাশ্যে এসেছে। নেচার ডট কম (Nature.com)-এ প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে যে, সঠিক স্বাস্থ্য প্রযুক্তির (Health Technology) ব্যবহারে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি অর্থনীতিতেও অভাবনীয় লাভ পাওয়া সম্ভব।
কী বলছে এই নতুন গবেষণা? ভারত সরকারের ‘হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট ইন ইন্ডিয়া’ (HTAIn) প্রোগ্রামের আওতায় চারটি প্রধান স্বাস্থ্য প্রকল্প নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। গবেষণার ফলাফল অনুযায়ী, এই স্বাস্থ্য প্রযুক্তিগুলিতে ১ টাকা অতিরিক্ত বিনিয়োগ করার ফলে সমাজ ও মানুষের স্বাস্থ্যের দিক থেকে প্রায় ৩,৯০৬ টাকা পর্যন্ত আর্থিক ও সামাজিক সুবিধা (Value) পাওয়া গেছে। গবেষকরা জীবন বাঁচানো, রোগ প্রতিরোধ এবং চিকিৎসার খরচ কমানোর মতো বিষয়গুলির ওপর ভিত্তি করে এই আর্থিক মূল্য নির্ধারণ করেছেন।
কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ?
-
পোর্টेबल ECG মেশিন: আহমেদাবাদে পরিচালিত এই প্রোগ্রামে দেখা গেছে, হাই-রিস্ক রোগীদের ক্ষেত্রে পোর্টেবল ইসিজি ব্যবহারের ফলে বিনিয়োগের তুলনায় রিটার্ন অন ইনভেস্টমেন্ট (ROI) ছিল এক লাফে ৩,৯০৬:১। অর্থাৎ এখানে ১ টাকা খরচ করে ৩,৯০৬ টাকার সমপরিমাণ সুফল পাওয়া গেছে।
-
TeCHO+ অ্যাপ: গুজরাটে গর্ভাবস্থা ও উচ্চ রক্তচাপের মতো জটিলতা নির্ণয়ে ব্যবহৃত এই ডিজিটাল অ্যাপের ROI ছিল ৩০.৩:১।
-
IV আয়রন থেরাপি (IVIS): রক্তাল্পতা দূরীকরণের এই চিকিৎসায় ROI পাওয়া গেছে ৮.৫:১ অনুপাতে।
-
টিবি রোগীদের ডিজিটাল মনিটরিং (TMEAD): মহারাষ্ট্রে টিবি রোগীদের ওষুধ খাওয়ার নিয়মানুবর্তিতা ট্র্যাক করার এই প্রযুক্তির ROI ছিল ২৫.১:১।
যদিও গবেষকরা স্পষ্ট করে জানিয়েছেন যে, এই অংকগুলিকে সরাসরি ক্যাশ রিটার্ন বা পকেটে আসা টাকা হিসেবে ভাবা ভুল হবে। এটি মূলত উন্নত স্বাস্থ্যসেবা এবং জীবন বাঁচানোর ফলে সমাজ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক সুবিধার একটি তাত্ত্বিক মূল্যায়ন। তবে এই সমীক্ষা স্পষ্ট করে দিল যে, পাবলিক হেলথ সেক্টরে আধুনিক প্রযুক্তির সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ দেশের সামগ্রিক পরিকাঠামোকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।