পুজোর আগে বিরাট উপহার! মহিলাদের মাসিক ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে সোজা ৫ হাজার করার ঘোষণা!

দুর্গাপূজার ঠিক আগে বাংলার নারীদের জন্য এক বিরাট সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার আওতায় এতদিন মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেলেও, এবার থেকে সেই অঙ্ক বাড়িয়ে একলাফে ৫ হাজার টাকা করার ঘোষণা করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকেই এই নতুন ও বর্ধিত সুবিধা হাতে পাবেন উপভোক্তারা।
কাদের জন্য প্রযোজ্য এই নিয়ম? নতুন ঘোষণা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার পাশাপাশি যে সমস্ত মহিলারা ইতিমধ্যে বিধবা ভাতা বা অন্য কোনো নির্দিষ্ট ভাতা পাচ্ছেন, তাঁদের সেই সুবিধা বন্ধ করা হবে না। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে উপভোগ করতে পারবেন। অর্থাৎ, নির্দিষ্ট শর্তসাপেক্ষে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মোট ৫ হাজার টাকা করে জমা হবে।
কবে ঢুকবে সেপ্টেম্বর মাসের টাকা? সরকার সূত্রে খবর, চলতি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই, অর্থাৎ আগামী ১৪ থেকে ১৫ তারিখের মধ্যে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। বর্তমানে যাদের স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ (Under Process) দেখাচ্ছে, ভেরিফিকেশন পর্ব মিটে গেলেই তাদের স্ট্যাটাস আপডেট হবে এবং এই মাসেই তাঁরা টাকা পাওয়ার প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে। পুজোর মুখে এই বাম্পার আর্থিক ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া দেখা দিয়েছে।