“বই চুরি করেছি? প্রমাণ না করতে পারলে নাক খত দিতে হবে!” তোপ দেগে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভা থেকে বই চুরির মতো গুরুতর অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভা থেকে বই না ফিরিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন গ্রন্থাগারমন্ত্রী গৌরশঙ্কর ঘোষ। এমনকি রাজ্য সরকারের সমস্ত লাইব্রেরি থেকে তাঁর লেখা সমস্ত বই সরিয়ে নেওয়ারও দাবি করা হয়েছিল। আর এই অভিযোগ নিয়েই এবার গর্জে উঠলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

“প্রমাণ করুন, না হলে নাক খত দিন!”

বৃহস্পতিবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে এই সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “বলছে আমি নাকি বই চুরি করেছি! সাহস থাকলে প্রমাণ দিতে হবে, তা না হলে নাক খত দিতে হবে।” নিজের দাবির সপক্ষে তিনি আরও বলেন, তাঁর এত দুঃসময় এখনও আসেনি যে লাইব্রেরি থেকে বই চুরি করতে হবে। উল্টে তিনি নিজেই চাইলে কয়েকটি লাইব্রেরি তৈরি করে দিতে পারেন বলে মন্তব্য করেন। পাশাপাশি তাঁর দাবি, এমন কোনো লেখক-লেখিকা নেই যাঁর বই তাঁর বাড়িতে নেই।

ক্যামাক স্ট্রিটের ঘটনা নিয়ে পালটা আক্রমণ

বই চুরির অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি ক্যামাক স্ট্রিটের ঘটনা নিয়েও শাসক শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা। তাঁর পালটা অভিযোগ, গ্যাস কাটার নিয়ে ক্যামাক স্ট্রিটে কেন ভাঙচুর চালানো হয়েছিল? তা কি চুরি বা নথি লুঠ করার উদ্দেশ্যেই করা হয়েছিল?— এই প্রশ্ন তুলেই রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *