মোদী-রাহুলের পর, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অভিজিৎ কে চাইছে জনতা?

আম আদমি পার্টির (AAP) প্রাক্তন কর্মী থেকে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা—অভিজিৎ দিপকের উত্থান এখন ভারতীয় রাজনীতিতে অন্যতম আলোচ্য বিষয়। ইন্ডিয়া টুডে-সি ভোটার ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় উঠে আসা সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার দৌড়ে নিজের একদা রাজনৈতিক গুরু তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও ছাপিয়ে গিয়েছেন অভিজিৎ। তরুণ প্রজন্মের এই নেতার রাজনৈতিক প্রভাব এখন জাতীয় স্তরেও নজর কাড়ছে।

প্রকাশিত সমীক্ষার তথ্য বলছে, দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিজিৎ দিপকের পক্ষে রয়েছেন ১.৩ শতাংশ মানুষ, যেখানে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে সমর্থন রয়েছে ১.২ শতাংশ মানুষের। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত কেজরিওয়ালের নেতৃত্বেই AAP-এর কমিউনিকেশন টিমে কাজ করা অভিজিৎ বর্তমানে যুব সমাজের বড় একটি অংশের কাছে নতুন কণ্ঠস্বর হয়ে উঠেছেন। যদিও শতাংশের হিসেবে এই সমর্থন কম মনে হতে পারে, তবুও রাজনীতিতে আত্মপ্রকাশের পরই প্রাক্তন বসকে এই ব্যবধানে পিছনে ফেলে দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দেশ জুড়ে ২৫ হাজার ১৮৪ জনের অংশগ্রহণে পরিচালিত এই সমীক্ষায় বরাবরের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (৪৮.৭ শতাংশ) শীর্ষস্থানে রয়েছেন এবং রাহুল গান্ধী (২৭.১ শতাংশ) দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তবে তামিলনাড়ুর অভিনেতা-রাজনীতিবিদ সি জোসেফ বিজয় ৯.২ শতাংশ সমর্থন নিয়ে সরাসরি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। অন্যদিকে, রাজনৈতিক সমালোচকরা CJP-কে যতই AAP-এর প্রক্সি টিম বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, সাম্প্রতিক এই সমীক্ষা সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে প্রমাণ করে দিল যে জাতীয় রাজনীতিতে অভিজিৎ দিপক এক নতুন বিকল্প হিসেবে নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *