ছাদে বসে মাদক সেবন, প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত শিক্ষক সহ পুরো পরিবার শেষ! কাঁপানো কাণ্ডে গ্রেফতার ২

বাংলাদেশে এক পরিবারের চার সদস্যকে নির্মমভাবে খুন করার অভিযোগ উঠল। গত বৃহস্পতিবার রাতে রংপুর শহরের একটি বাড়িতে এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা এবং দুই সন্তান আগামী ও প্রীয়ম। এই চাঞ্চল্যকর খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুগ্ধ ও সিদ্ধার্থ নামে দুই ভাইকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

রংপুর মেট্রপলিটন পুলিশের কমিশনার মহম্মদ আব্দুল মাবুদ সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই দুই যুবক পাশের একটি বাড়ির ছাদ বেয়ে চক্রবর্তীদের ছাদে ওঠে এবং সেখানে বসে নিষিদ্ধ মাদক সেবন করছিল। টের পেয়ে গণপতি চক্রবর্তী ছাদে গিয়ে প্রতিবাদ জানান এবং তাঁরা সেখানে কী করছেন তা জানতে চান। গোপন কাজ ফাঁস হয়ে যাওয়ার ভয়ে অভিযুক্তরা গামছা দিয়ে গণপতির শ্বাসরোধ করে। এরপর গোলমালের শব্দে তাঁর স্ত্রী প্রীতিলতা এবং দুই সন্তান এগিয়ে এলে একে একে তাঁদেরও নির্মমভাবে হত্যা করা হয়। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর এ ধরনের আক্রমণ নিয়ে কূটনৈতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *