মাথা থেকে ঝরছে রক্ত! বিয়ের মাস কাটতে না কাটতেই নববধূর স্বামীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

প্রেমের সম্পর্কের টানে বিয়ে করার ঠিক এক মাসের মাথায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। উত্তরপ্রদেশের বরেলির সিবিগঞ্জ থানা এলাকার নাভাদিয়া গ্রামে ২৮ বছর বয়সী ফয়জান নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ফয়জানের মৃতদেহের মাথা থেকে রক্ত ঝরছিল, যা নিয়ে পরিবার ও স্থানীয় মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে পরিবারের অমতে ভালোবেসে জেসমিনকে বিয়ে করেছিলেন ফয়জান। বিয়ের পর থেকেই তারা পরিবারের থেকে আলাদা একটি বাড়িতে বসবাস করতেন। স্ত্রীর দাবি, শনিবার রাতে একসঙ্গে খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভেঙে তিনি দেখেন, ঘরের ফ্যানের সঙ্গে স্কার্ফ দিয়ে ঝুলছে ফয়জানের দেহ। পরিবারের দাবি, প্রেমের বিয়ে মেনে না নেওয়ার মানসিক চাপেই এই চরম পথ বেছে নিয়েছেন তিনি। তবে ফয়জানের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে, কারণ যুবকের মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *