‘পরিবারতন্ত্র ও জাতপাতের রাজনীতি আর চলবে না!’ সপা সুপ্রিমোকে কড়া ভাষায় আক্রমণ মন্ত্রীর

উত্তরপ্রদেশের রাজনীতিতে রাজনৈতিক তরজা তুঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি (এসপি) সুপ্রিমো অখিলেশ যাদবকে কড়া ভাষায় আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী তথা সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসপিসিপি) জাতীয় সভাপতি ওম প্রকাশ রাজভর। চিত্রকূটে এক জনসভায় যোগ দিয়ে তিনি দাবি করেন, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের সরকার গঠনের সমস্ত স্বপ্ন অধরাই থেকে যাবে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওম প্রকাশ রাজভর অভিযোগ করেন যে, অখিলেশ যাদব মূলত জাতিভিত্তিক ও স্বজনপ্রীতির রাজনীতি করেন। কিন্তু সাধারণ মানুষ আর সেই ধারা মেনে নেবে না। তাঁর দাবি, বর্তমান রাজনৈতিক সমীকরণে রাজ্যে এনডিএ অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আগামী নির্বাচনেও জনরায় জোটের পক্ষেই থাকবে। বিরোধী শিবিরের কৌশল ও অবস্থান নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছেন এই হেভিওয়েট মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *