মাদক পাচার চক্রে সরাসরি নাম জড়াল বলিউড অভিনেতার! শ্যুটিং সেটের বাইরে থেকে পাকড়াও করল পুলিশ

মাদক মামলায় বড়সড় নাম জড়িয়ে গেল বলিউডের সঙ্গে। মীরা রোডের কাশিমিরা এলাকা থেকে কুখ্যাত মাদক পাচার চক্রের হদিশ পেতে গিয়ে পুলিশ অভিনেতা ও মডেল রুহুল্লাহ মেহেদী ওরফে রোহুকে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর বিষয় হলো, এই অভিনেতা সম্প্রতি বলিউড তারকা শহীদ কাপুরের আসন্ন ‘দেবা’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে কাশিমিরা থানার পুলিশ স্ন্যাপচ্যাট ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে এমডি ড্রাগস বিক্রির একটি চক্রের সন্ধান পায়। এরপর ভুয়া ক্রেতা সেজে ফাঁদ পেতে পুলিশ অভিযুক্তদের পাকড়াও করে। প্রথমে কাসিম নামে এক ব্যক্তিকে আটকের পর তাঁর জেরায় অভিনেতা রোহুল্লাহ মেহেদীর নাম উঠে আসে। পরে মালাডের একটি স্টুডিওর বাইরে শ্যুটিং চলাকালীন তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তের পর আদালত অভিনেতাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। চলচ্চিত্র শিল্পের সঙ্গে এই মাদক চক্রের যোগ কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *