কর্মীদের ল্যাপটপে গোপনীয়তায় নজরদারি চালাচ্ছে TCS? জল্পনা উড়িয়ে কী সাফাই দিল দেশের বড় IT সংস্থা?

টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেসের কর্মীদের ল্যাপটপে ‘ডিজিটাল ইউজার এক্সপেরিয়েন্স মনিটরিং টুল’ ব্যবহারের খবর সামনে আসতেই আইটি মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, এই বিশেষ সফটওয়্যারের মাধ্যমে কর্মীরা কোম্পানির ল্যাপটপে ঠিক কোন কোন অ্যাপ ব্যবহার করছেন এবং কোথায় কতক্ষণ সময় ব্যয় করছেন, সেই সমস্ত ডেটা ট্র্যাক করা সম্ভব। আর এই খবর প্রকাশ্যে আসতেই কর্পোরেট দুনিয়ায় কর্মীদের গোপনীয়তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করে।

তবে কর্মীদের ওপর নজরদারির এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে টিসিএস কর্তৃপক্ষ। সংস্থার স্পষ্ট দাবি, কোনো নির্দিষ্ট কর্মীর ব্যক্তিগত ল্যাপটপের কার্যকলাপ ট্র্যাক করা হয় না। মূলত ম্যাক্রো-লেভেল নেটওয়ার্ক পারফরম্যান্স, সিস্টেমের সুরক্ষা এবং সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতেই এই ধরনের টুলস ব্যবহার করা হয়ে থাকে। কর্পোরেট নিরাপত্তা এবং ক্লায়েন্টদের ডেটা সুরক্ষার খাতিরে বড় প্রযুক্তি সংস্থাগুলি নেটওয়ার্ক মনিটরিং করলেও, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের এই অভিযোগকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছে টিসিএস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *