রান্নার গ্যাসের e-KYC মোবাইলে এই ভাবে করুন, নইলে সিলিন্ডার পেতে হবে সমস্যা

লক্ষ লক্ষ গ্রাহক এখনও তাঁদের রান্নার গ্যাসের ই-কেওয়াইসি (LPG e-KYC) জমা দেননি, আর এর জন্য নির্ধারিত ডেডলাইন শেষ হতে আর মাত্র দু’দিন বাকি রয়েছে। সময়সীমার মধ্যে এই কাজ সম্পন্ন না করলে গ্রাহকদের রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া নিয়ে মারাত্মক সমস্যার মুখে পড়তে হতে পারে।
ইন্ডেন (Indane), ভারত গ্যাস (Bharat Gas) এবং এইচপি গ্যাস (HP Gas)-এর সমস্ত গ্রাহকদের আগামী ২৩ অগাস্টের মধ্যে অবশ্যই এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ই-কেওয়াইসি জমা না দিলে গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রেও চরম ভোগান্তির সৃষ্টি হতে পারে। এমনকি ডেডলাইন পার হয়ে গেলে গ্যাস সংযোগ সাময়িকভাবে স্থগিত বা বাতিল পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।
গ্রাহকদের সুবিধার জন্য এই প্রক্রিয়াটি এখন ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ানঅয়েল ওয়ান অ্যাপ, হ্যালো বিপিসিএল (Hello BPCL) কিংবা এইচপি পে (HP Pay) অ্যাপ ব্যবহার করে এবং আধার ফেসআরডি (Aadhaar FaceRD) অ্যাপের সাহায্যে সহজেই ফেস স্ক্যান করে এই কাজ সম্পন্ন করা সম্ভব। এর জন্য প্রয়োজনীয় নথি হিসেবে আধার কার্ড, সিলিন্ডারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং গ্রাহক আইডি হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
LPG e-KYC করার শেষ তারিখ কবে?
LPG e-KYC ফিলআপ করার শেষ তারিখ ২৩ অগাস্ট। অর্থাৎ আপনাকে এর আগেই নিজের তথ্য জমা করতে হবে।
মোবাইল থেকে কীভাবে জমা করবেন e-KYC?
Indane, Bharat Gas, HP গ্রাহকরা ঘরে বসেই LPG e-KYC জমা করতে পারবেন। Indane গ্রাহকরা ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ এবং আধার ফেসআরডি অ্যাপ ব্যবহার করে এটি সম্পন্ন করতে পারেন। BPCL গ্রাহকরা হ্যালো BPCL অ্যাপ ব্যবহার করে e-KYC প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। HP গ্যাস গ্রাহকরা HP Pay অ্যাপ অথবা আধার ফেসআরডি অ্যাপ ব্যবহার করতে পারেন।
কোন কোন নথির প্রয়োজন?
> আধার কার্ড
> LPG অ্যাকাউন্ট/আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর
> LPG গ্রাহক নম্বর বা LPG ID
> সংশ্লিষ্ট LPG কোম্পানির অ্যাপ মোবাইলে ডাউনলোড করে রাখতে হবে।
> আধার ফেসআরডি অ্যাপ
ইন্ডিয়ানঅয়েল ব্যবহারকারীদের জন্য e-KYC প্রক্রিয়া
> ইন্ডিয়ানঅয়েল ওয়ান অ্যাপটি ডাউনলোড করুন।
> LPG কানেকশনের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন/রেজিস্টার করুন।
> প্রয়োজন হলে, আপনার ১৬ সংখ্যার LPG ID ব্যবহার করে ইন্ডেন LPG অ্যাকাউন্ট লিঙ্ক করুন।
> e-KYC/আধার ফেসআরজি অপশন খুঁজুন।
> আধার প্রমাণের জন্য সম্মতি দিন।
> আধার ফেসআরডি অ্যাপ খুলুন।
> নির্দেশিকা অনুযায়ী ফেস স্ক্যান করুন।
> e-KYC সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করুন।
BPCL গ্রাহকরা কীভাবে e-KYC করবেন?
> প্রথমেই Hello BPCL অ্যাপটি ডাউনলোড করুন।
> LPG লিঙ্ক করা মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন বা রেজিস্টার করুন।
> OTP-র মাধ্যমে মোবাইল নম্বর যাচাই করুন।
> ভারত গ্যাস LPG কানেকশন বেছে নিন।
> e-KYC বা আধার প্রমাণ অপশন ক্লিক করুন।
> ফেস রেকগনিশনের নির্দেশ অনুসরণ করুন এবং ফেসআরডি ব্যবহার করুন।
> ফেস স্ক্যান সম্পন্ন করুন।
> যাচাইকরণ জমা দিন এবং e-KYC নিশ্চিতের অপেক্ষা করুন।
HP গ্যাস ব্যবহারকারীদের জন্য e-KYC প্রক্রিয়া
> HP Pay অ্যাপটি ডাউনলোড করুন।
> HP গ্যাস সংযোগের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করুন।
> HP গ্যাস LPG অ্যাকাউন্ট বেছে নিন।
> e-KYC অপশন বেছেন নিন।
> আধার ভিত্তিক যাচাইয়ের অনুমতি দিন।
> ফেসআরডি অ্যাপ ব্যবহার করুন।
> ফেস স্ক্যান করুন।
> সার্টিফিকেট জমা দিন।
> অ্যাপে গিয়ে e-KYC সম্পন্ন হয়েছে কি না, ত নিশ্চিত করুন।