বড় বড় তারকাদের ছুটি দিয়ে দিল ‘আওয়ারাপন ২’! মুক্তির ৫ দিনেই বিশ্বজুড়ে কত কোটির ব্যবসা করল ছবি?

বলিউডে যেন শুরু হয়েছে ইমরান হাশমির স্বর্ণযুগের রোমাঞ্চকর প্রত্যাবর্তন। দীর্ঘ কেরিয়ারে বহু জনপ্রিয় ও হিট ছবি উপহার দিলেও, একক প্রধান চরিত্রে অভিনয় করে এতদিন শতকোটি টাকার ক্লাবে প্রবেশ করা হয়নি এই অভিনেতার। কিন্তু সমস্ত প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে তাঁর সাম্প্রতিক ছবি ‘আওয়ারাপন ২’ বক্স অফিসে এমন এক রাজকীয় ঝড় তুলেছে, যা দেখে হতবাক গোটা বলিউড ইন্ডাস্ট্রি। মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১৫০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে এবং সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত একাধিক বড় বাজেটের বলিউড সিনেমার লাইফটাইম কালেকশনকেও পেছনে ফেলে দিয়েছে। এর মধ্যে রয়েছে আলিয়া ভাটের ‘আলফা’-র মতো ছবিও। বক্স অফিসে এই অপ্রতিরোধ্য গতি প্রমাণ করে দিয়েছে যে, দর্শকদের মনে আজও কতটা গভীরভাবে জায়গা করে রয়েছেন ইমরান হাশমি। অগ্রিম বুকিং থেকে উইকএন্ড—সর্বত্রই রাজত্বছ ছবিটির মুক্তির আগেই কেবল অগ্রিম বুকিংয়ের সুবাদে ৮ কোটির বেশি টাকার ব্যবসা করে নিজের পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন অভিনেতা। এরপর উইকএন্ডের ঝড়ে প্রথম তিন দিনেই দেশজুড়ে ৮১ কোটির বেশি নেট কালেকশন তুলে নেয় ছবিটি। উইকএন্ডের রেশ কাটিয়ে সপ্তাহের কাজের দিনগুলোতেও বক্স অফিসে ছবির এই শক্ত অবস্থান বজায় রয়েছে। সোমবার এবং মঙ্গলবারে যথাক্রমে ৯.২৫ কোটি ও ৯.৭৫ কোটি টাকার ব্যবসা করে সিনেমাটি তার অদম্য গতি প্রমাণ করেছে। ভেঙে গেল পুরনো সমস্ত রেকর্ড এর ফলে মাত্র পাঁচ দিনের মাথায় ছবিটির ঘরোয়া বক্স অফিসের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১০০.৭৫ কোটি টাকা নেট। মঙ্গলবারের এই আয়ের সুবাদেই ‘আওয়ারাপন ২’ হলো ইমরান হাশমির কেরিয়ারের প্রথম এমন ছবি, যা একক নায়ক হিসেবে ১০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করল। একই সঙ্গে এটি অভিনেতার সর্বকালের সর্বোচ্চ আয়কারী একক ছবি হিসেবেও ইতিহাস গড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *