আজ বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ! অন্ধকার নামছে মহাকাশে, ভারতের আকাশে কি দেখা মিলবে? জেনে নিন সময়সূচি

মহাকাশে ফের ঘনিয়েছে এক অলৌকিক অন্ধকার। জ্যোতির্বিজ্ঞান এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রকে আলোড়িত করে আজ সংঘটিত হচ্ছে এই বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। একদিকে চাঁদ যখন সূর্যকে ঢেকে দেবে, অন্যদিকে জ্যোতিষ মতে তৈরি হবে এক বিশেষ যোগ। তবে এই মহাজাগতিক ঘটনাটি কি শুধুই এক বিরল দৃশ্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনও গভীর রহস্য? চলুন জেনে নেওয়া যাক গ্রহণের সঠিক সময়সূচি এবং এর প্রভাব সম্পর্কে।
ভারতের আকাশে কি দেখা মিলবে এই গ্রহণের?
জ্যোতিষী ও বিশেষজ্ঞদের মতে, আজকের এই গ্রহণ ভারতে খুব একটা প্রভাব ফেলবে না। আজ ২৭ শ্রাবণ, বাংলা পঞ্জিকা মতে শ্রাবণ অমাবস্যা তিথি চলবে রাত ১১টা ০৬ মিনিট পর্যন্ত। ইংরেজি তারিখটি ১২ আগস্ট ২০২৬। বর্তমানে সূর্যের দক্ষিণায়ন, উত্তর বৃত্ত এবং বর্ষা ঋতু চলছে।
জ্যোতিষী রাহুল দের বিশেষ পরামর্শ ও টোটকা
জ্যোতিষী রাহুল দে এই বিশেষ দিনে কিছু নিয়ম মেনে চলার কথা বলেছেন। তাঁর মতে:
গ্রহণ চলাকালীন গুরু মন্ত্র বেশি বেশি জপ করা উচিত।
এই সময়ে বস্ত্র সেলাই করা বা বাইরে বেরোনো থেকে বিরত থাকা ভালো।
গ্রহণের সময় লোহা বা কোনো ধারালো জিনিস ব্যবহার করা উচিত নয়।
বিশেষ টোটকা: আজ ১২ আগস্ট সূর্যগ্রহণ ও অমাবস্যার সংযোগের কারণে সন্ধ্যার সময় একটি বিশেষ উপায় বাতলেছেন জ্যোতিষী। একটি মাটির পাত্রে পাঁচটি লবঙ্গ ও কর্পূর নিয়ে তা জ্বালিয়ে দিতে হবে। এরপর সেই ধোঁয়া ঘরের প্রতি কোণায় ছড়াতে হবে। এই উপায়টি করলে যেকোনো কুনজর ও আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে তিনি জানান।
গ্রহণের সময় করণীয় ও বর্জনীয়
জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহণের সময়ে পরিবেশ এবং মানবদেহে নেতিবাচক শক্তির প্রভাব কিছুটা বৃদ্ধি পায়। এই সময় এক জায়গায় বসে ইষ্টদেবের নাম, গায়ত্রী মন্ত্র কিংবা ‘ওঁ সূর্যায় নমঃ’ জপ করলে মনে ইতিবাচক শক্তি ফিরে আসে। এছাড়া গ্রহণ শুরু হওয়ার আগেই দুধ, জল ও রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখা শুভ বলে মনে করা হয়। গ্রহণ সমাপ্ত হওয়ার পর স্নান সেরে সাধ্যমতো গরিব ও দুস্থদের চাল, গম বা জামাকাপড় দান করলে পুণ্যলাভ হয়।