OMG! যৌনতার প্রতি আগ্রহ বলে দেবে পুরুষের আয়ু কম না বেশি! জানুন বিস্তারিতভাবে

যৌনতার প্রতি আগ্রহ ব্যক্তিভেদে কম-বেশি হয়। কিন্তু এই আগ্রহের সঙ্গে যোগ রয়েছে পুরুষদের আয়ুর। ঠিক কোন কারণে এমন হয়, তা নিশ্চিত ভাবে বলতে না পারলেও পুরুষদের আয়ুর সঙ্গে যে যৌনতার কোনো না কোনো সম্পর্ক রয়েছে, সে সম্পর্কে কার্যত নিশ্চিত জাপানের একদল গবেষক।
জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষকের করা সাম্প্রতিক এক গবেষণা বলছে, যৌনতার আগ্রহ না থাকার সঙ্গে পুরুষদের আয়ু কমে যাওয়ার কোনো না কোনো সম্পর্ক রয়েছে।

আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই গবেষণায় অংশ নিয়েছিলেন জাপানের ইয়ামাগাতা অঞ্চলের মোট ২০,৯৬৯ জন বাসিন্দা। এর মধ্যে ৮,৫৫৮ জন পুরুষ এবং ১২,৪১১ জন নারী। ৬ বছর ধরে বছরে ১ বার করে অংশগ্রহণকারী ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করেন গবেষকরা। সঙ্গে জানতে চাওয়া হয় তাদের যৌন জীবনের কথাও। মোট অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে ৫০৩ জন গবেষণা চলাকালীন মারা যান।

শতকরা ১৬ জন নারী যৌনতায় খুব একটা আগ্রহী নন, অন্য দিকে পুরুষদের ক্ষেত্রে এই হার ৮ শতাংশ।

গবেষণার ফল বলছে, পরীক্ষায় অংশ নেয়া পুরুষদের মধ্যে যাদের যৌনতার প্রতি আগ্রহ কম, তাঁদর আয়ু তুলনামূলক ভাবে কম। বিশেষ করে হৃদ্‌রোগ ও ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা সেই সব মানুষদের মধ্যে অনেকটাই বেশি বলএ দাবি, গবেষকদের।

তবে নারী ও পুরুষদের মধ্যে সার্বিক ভাবে যৌনতায় অনাগ্রহের ঘটনা নারীদের ক্ষেত্রে বেশি। শতকরা ১৬ জন নারী যৌনতায় খুব একটা আগ্রহী নন, অন্য দিকে পুরুষদের ক্ষেত্রে এই হার ৮ শতাংশ। তবে ঠিক কেন এমন হয় তা নিয়ে অবশ্য নিশ্চিত নন গবেষকরা। পাশাপাশি, এই গবেষণায় অংশ নেয়া মানুষদের মধ্যে প্রায় ২০০ জন রূপান্তরকামী, তাদের ক্ষেত্রে যথেষ্ট তথ্য পাওয়া যায়নি, তাই বিষয়টি নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলে মত গবেষকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *