প্রেমিক কথায় কথায় আপনার পরিবারকে ছোট করে? জানুন বিস্তারিতভাবে

যে মানুষটি আপনাকে ভালোবাসে অথচ আপনার পরিবার নিয়ে একের পর এক খারাপ কথা বলে, সেকি সত্যিই আপনাকে ভালোবাসে! হয়তো এই পরিস্থিতি আরো আগেই তৈরি হয়েছে। প্রথমদিনই যদি এই বিষয়ে কথা বলতে পারতেন, তবে সমস্যা এতদূর গড়ানো কথা নয়। তাই প্রথমেই এমন কথা শুনলে বয়ফ্রেন্ডকে সাবধান করে দিতে পারতেন। তিনি আর এগোতেন না। তবে এখনো সময় আছে। এই কথাটা বলতে হবে বেশ কঠিন স্বরেই। দেখবেন অবস্থার বদল ঘটতে শুরু করেছে।
আপনার যা করা উচিত

মিনমিন করে লাভ নেই: অনেক মানুষ রয়েছেন যারা বয়ফ্রেন্ডের সামনে মুখ খুলতে ভয় পান। এবার এমনটা করলে তো চলবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মিনমিন করে কথা বলা বন্ধ করুন। আপনি এভাবে কথা বললে সমস্যা গুরুতর দিকে যেতে পারে। তাই চেষ্টা করুন মুখে ভাষা ফোটানোর। দেখবেন তিনি প্রথমবার শুনেই চুপ করে গিয়েছেন। আপনি ভালো থাকছেন।

নিজের কাছে যুক্তি সাজান: আপনি যে ভুল করছেন না, এই বিষয়ে যুক্তি সাজাতে হবে। কারণ অনেক সময় মানুষ কিছু করার আগে নিজের ভুলটাই বেশি করে দেখেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাবধান হয়ে যাওয়া সবথেকে বেশি জরুরি। আপনি এই কাজটা করতে পারলেই বহু জটিলতার সমাধান হতে পারে। তাই নিজেকে আগে সময় দিন। কী ভাবে কথা বলবেন, কী যুক্তি দেবেন আগে থেকে ঠিক করে রাখুন।

তার বিষয়ে কথা বলুন: তিনি আপনার পরিবারের বিষয়ে বহুবার বকবক করছেন। আপনি একদিন গিয়ে তার পরিবার, শিক্ষা নিয়ে কথা বলুন। তখন তিনি জ্বলতে শুরু করবেন। এভাবে একটা শিক্ষা হবে তার। কিছু বলতে আসলে এটাই আপনার অস্ত্র। মনে রাখবেন নিজের পরিবারকে ছোট করার থেকে খারাপ আর কিছুই নেই। তাই এই ভুল সহ্য করার অপরাধ আর নয়। সব মেনে নেবেন না। এর থেকে সাহস বাড়তে থাকবে।

ছেড়ে দিন: আপনি এতবার করে বলার পরও তিনি যদি এই কথা বলেন, তবে ছেড়ে দিন মানুষটিকে। যে আপনার পরিবার সম্পর্কে খারাপ কথা বলেন, সে আপনাকে আনন্দে রাখবে কী ভাবে? তাই এনার কাছ থেকে বিদায় নিন। আর ব্রেকআপ করার আগে তার কীর্তি সম্পর্কে জানিয়ে আসুন। আশা করছি তিনি বুঝতে পারবেন ভুলটা কোথায়। এরপর নিজের মধ্যে একটা আলাদা আনন্দ অনুভব করবেন। তখন জীবন সুখের হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *