কনিষ্ঠতম তারকার ব্যর্থতা নিয়ে বিস্ফোরক তিলক ভার্মা! বৈভব সূর্যবংশীকে নিয়ে ভারতীয় সহ-অধিনায়কের মন্তব্যে শোরগোল!

গত মাসেই ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। কিন্তু নিজের প্রথম আন্তর্জাতিক সিরিজেই নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি; শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন এই বিস্ময় বালক। আর এর মাঝেই ভারতীয় দলের সহ-অধিনায়ক তিলক ভার্মার (Tilak Varma) একটি সাম্প্রতিক মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। অনেকেই মনে করছেন, দলে এত কম বয়সে একাধিক তরুণের সুযোগ পাওয়া এবং তাঁদের প্রথম দিকের ব্যর্থতার বিষয়টি ভালোভাবে মেনে নিচ্ছেন না দলের অভিজ্ঞরা।

যদিও তিলক ভার্মা সরাসরি বৈভব সূর্যবংশীর নাম নিয়ে কোনো মন্তব্য করেননি। এই মুহূর্তে প্রধান কোচ গৌতম গম্ভীরকে ছাড়াই জিম্বাবোয়ে সফরে উড়ে গিয়েছে ভারতীয় দল, যেখানে কোচের অনুপস্থিতিতে দলের পরিকল্পনা ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। এমন এক পরিস্থিতিতে নিজের এবং দলের অবস্থান স্পষ্ট করতে গিয়ে এমন কিছু মন্তব্য করেছেন তিলক, যা নিয়ে ভারতীয় দলের অন্দরের একতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

তিলকের ফর্ম ও বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন
সাম্প্রতিক অতীতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র হাফসেঞ্চুরি বাদ দিলে ব্যাট হাতে খুব একটা আহামরি কিছু করতে পারেননি সহ-অধিনায়ক তিলক ভার্মা। তা সত্ত্বেও বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট যে তাঁর ওপর ভরসা অটুট রেখেছে, তা স্পষ্ট। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ ভেবেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুজ্জ্বল পারফরম্যান্সের পর হয়তো দল থেকে জায়গা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *