হাওড়ায় টানা ৬০ ঘণ্টার মেগা ব্লক! বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন, কোন দিন কোন রুট বদলাচ্ছে?

হাওড়া স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজের জেরে বড়সড় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা। ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনে টানা ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিং (Non-Interlocking) বা মেগা ব্লক ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত এই কাজ চলবে। ফলস্বরূপ, একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত ও পরিবর্তিত করা হয়েছে।
বাতিল ট্রেনের তালিকা (১৬টি লোকাল ট্রেন)
যাত্রীদের ভোগান্তি এড়াতে রেলের তরফে জানানো হয়েছে যে, এই মেগা ব্লকের জেরে মোট ১৬টি লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে:
হাওড়া থেকে ছাড়ার ট্রেন: ৩৮৮০১ (হাওড়া-মেদিনীপুর গ্যালোপিং লোকাল), ৩৮৭০৩ ও ৩৮৭০৫ (হাওড়া-খড়্গপুর লোকাল), ৩৮৮০৩ ও ৩৮৮০৫ (হাওড়া-মেদিনীপুর লোকাল), ৩৮৯০৩ (হাওড়া-আমতা লোকাল), ৩৮৩২১ (হাওড়া-মেচেদা লোকাল) এবং ৩৮৪৫৩ (হাওড়া-পাঁশকুড়া লোকাল)।
অন্যপ্রান্ত থেকে হাওড়াগামী ট্রেন: ৩৮৩০২ (মেচেদা-হাওড়া), ৩৮৪০২ (পাঁশকুড়া-হাওড়া), ৩৮৮০২, ৩৮৮০৮ ও ৩৮৮২২ (মেদিনীপুর-হাওড়া লোকাল/গ্যালোপিং), ৩৮৭০২, ১৮৭০৬ (খড়্গপুর-হাওড়া লোকাল) এবং ৩৮৯০৪ (আমতা-হাওড়া লোকাল)।
২৪ জুলাই (শুক্রবার) থেকে পরিবর্তিত যাত্রাপথ
সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে: ক্রিয়া যোগ এক্সপ্রেস (১৮৬১৫), বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস (১২৮৬৩), চেন্নাই সেন্ট্রাল মেল (১২৮৩৯)।
সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে: বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস (১২২২৪৬), ইস্পাত এক্সপ্রেস (২২৮৬২), হামসফর এক্সপ্রেস (২২৮৮৮), ধৌলি এক্সপ্রেস (১২৮২২), চেন্নাই মেল (১২৮৪০)।
শালিমার থেকে যাত্রা শুরু করবে: পুরী সুপারফাস্ট এক্সপ্রেস (১২৮৩৭), আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস (১২৮৩৪)।
২৫ জুলাই (শনিবার) থেকে পরিবর্তিত যাত্রাপথ
সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে: ইস্পাত এক্সপ্রেস (১২৮৭১), ফলকনামা এক্সপ্রেস (১২৭০৩), গীতাঞ্জলি এক্সপ্রেস (১২৮৬০), সিএসএমটি মেল (১২৮১০), ক্রিয়া যোগ এক্সপ্রেস (১৮৬১৫), বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস (১২৮৬৩)।
সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে: চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস (১৮০১২), সিএসএমটি-হাওড়া মেল (১২৮০৯), ক্রিয়া যোগ এক্সপ্রেস (১৮৬১৬), স্টিল এক্সপ্রেস (১২৮১৪), গীতাঞ্জলি এক্সপ্রেস (১২৮৫৯), বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস (১২২২৪৬), ফলকনামা এক্সপ্রেস (১২৭০৪), ইস্পাত এক্সপ্রেস (২২৮৬২), চেন্নাই মেল (১২৮৪০)।
শালিমার থেকে যাত্রা শুরু করবে: ধৌলি এক্সপ্রেস (১২৮২১), করোমণ্ডল এক্সপ্রেস (১২৮৪১), পুরী সুপারফাস্ট (১২৮৩৭), আহমেদাবাদ সুপারফাস্ট (১২৮৩৪)।
শালিমারে যাত্রা শেষ করবে: করোমণ্ডল এক্সপ্রেস (১২৮৪২)।
২৬ জুলাই (রবিবার) থেকে পরিবর্তিত যাত্রাপথ
সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে: ইস্পাত এক্সপ্রেস (২২৮৬১), ফলকনামা এক্সপ্রেস (১২৭০৩), গীতাঞ্জলি এক্সপ্রেস (১২৮৬০), তিরুচিরাপল্লি সুপারফাস্ট (১২৬৬৩), সিএসএমটি মেল (১২৮১০), ক্রিয়া যোগ এক্সপ্রেস (১৮৬১৫), পুরী সুপারফাস্ট (১২৮৩৭), বেঙ্গালুরু সুপারফাস্ট (১২৮৬৩)।
সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে: চক্রধরপুর এক্সপ্রেস (১৮০১২), সিএসএমটি মেল (১২৮০৯), ক্রিয়া যোগ এক্সপ্রেস (১৮৬১৬), স্টিল এক্সপ্রেস (১২৮১৪), গীতাঞ্জলি এক্সপ্রেস (১২৮৫৯), ফলকনামা এক্সপ্রেস (১২৭০৪), ইস্পাত এক্সপ্রেস (১২৮৭২), সাইনগর শিরডি সুপারফাস্ট (২২৮৯৩)।
শালিমার থেকে যাত্রা শুরু করবে: ধৌলি এক্সপ্রেস (১২৮২১), করোমণ্ডল এক্সপ্রেস (১২৮৪১)।
শালিমারে যাত্রা শেষ করবে: করোমণ্ডল এক্সপ্রেস (১২৮৪২), পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস (১২২২২১)।
২৭ জুলাই (সোমবার) সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে যে ট্রেনগুলি
কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট (১২৬৬৬), পুনে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস (১২১২৯), পুরী-হাওড়া সুপারফাস্ট (১২৮৩৮)।
রেল কর্তৃপক্ষের পরামর্শ, যাত্রার আগে ট্রেনের রুট ও সময়সূচি ভালোভাবে দেখে নিয়ে তবেই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিন।