ইউটিউব থেকে আয়ের সহজ হিসাব! ১ হাজার ভিউতে ঠিক কত টাকা পান ক্রিয়েটররা? জানুন খুঁটিনাটি

ডিজিটাল যুগে ইউটিউব এখন আর কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং বহু মানুষের আয়ের প্রধান উৎস। একসময়ে ভিডিও তৈরির জন্য দামি ক্যামেরা বা স্টুডিওর প্রয়োজন হলেও, বর্তমানে শুধু একটি স্মার্টফোন আর সৃজনশীলতা দিয়েই যে কেউ এই প্ল্যাটফর্মে কেরিয়ার গড়তে পারেন। তবে ভিডিও থেকে ঠিক কত টাকা আয় করা সম্ভব, তা নিয়ে সাধারণের মধ্যে কৌতুহল অনেক।
ইউটিউব আয়ের নেপথ্যের কারিগর:
ইউটিউব থেকে আয়ের মূল চাবিকাঠি হলো বিজ্ঞাপন। ইউটিউব মূলত CPM (Cost Per Mille) এবং RPM (Revenue Per Mile) নামক দুটি পদ্ধতির ওপর ভিত্তি করে ক্রিয়েটরদের টাকা দেয়। CPM হলো বিজ্ঞাপনদাতারা প্রতি হাজার ভিউয়ের জন্য কত টাকা খরচ করছেন, আর RPM হলো সেই ভিউ থেকে একজন ক্রিয়েটর প্রকৃতপক্ষে কত টাকা হাতে পাচ্ছেন।
১ হাজার ভিউতে আয় কত?
ইউটিউব থেকে আয়ের কোনো নির্দিষ্ট অঙ্ক নেই। এটি মূলত নির্ভর করে তিনটি বিষয়ের ওপর— ভিডিওর বিষয়বস্তু, দর্শক কোন দেশের এবং ভিডিওতে কতবার বিজ্ঞাপন দেখানো হচ্ছে।
আঞ্চলিক ও হিন্দি ভিডিও: ভারতে হিন্দি বা অন্যান্য আঞ্চলিক ভাষায় তৈরি ভিডিওতে সাধারণত প্রতি ১ হাজার ভিউয়ের জন্য গড়ে ২০০ টাকার মতো আয় হতে পারে। সেই হিসেবে ১ লক্ষ ভিউ হলে আয় দাঁড়ায় ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
ইংরেজি বা আন্তর্জাতিক দর্শক: যদি ভিডিওর ভাষা ইংরেজি হয় এবং দর্শক যদি বিদেশের (যেমন— আমেরিকা বা ইউরোপ) হন, তবে আয়ের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। এক্ষেত্রে প্রতি ১ হাজার ভিউ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় হওয়া সম্ভব।
কেন আয়ের পার্থক্য হয়?
একজন ক্রিয়েটরের আয় নির্ভর করে তাঁর ভিডিওর ‘নিশ’ বা ক্যাটাগরির ওপর। উদাহরণস্বরূপ, ফিন্যান্স বা টেকনোলজি বিষয়ক চ্যানেলের বিজ্ঞাপন রেট বিনোদনমূলক চ্যানেলের চেয়ে অনেক বেশি হয়। কারণ, বিজ্ঞাপনদাতারা এই ধরনের চ্যানেলে বিজ্ঞাপন দিতে বেশি আগ্রহী থাকেন।
নতুনদের জন্য টিপস:
সফল হওয়ার মূল মন্ত্র হলো নিয়মিত মানসম্মত ভিডিও আপলোড করা এবং দর্শকদের চাহিদার দিকে নজর রাখা। রান্না, ভ্রমণ, শিক্ষা, গেমিং কিংবা স্বাস্থ্য বিষয়ক যেকোনো সৃজনশীল কাজ ইউটিউবে এখন পেশা হিসেবে অত্যন্ত সম্ভাবনাময়। ধৈর্য ধরে সঠিক কৌশলে এগোলে এই প্ল্যাটফর্ম থেকে কেবল আয়ই নয়, পাওয়া যায় বিপুল পরিচিতিও।