রোজ সকালে ঘুম থেকে উঠেই পান করুন এক গ্লাস জল, মিলবে অনেক উপকার

সুস্থ থাকতে একজন মানুষের জল পানের বিকল্প নেই। তবে জল পান করার রয়েছে নির্দিষ্ট পরিমাপ। সেই সঙ্গে রয়েছে কিছু নির্দিষ্ট কিছু সময়ও। যে সময়গুলোতে জল পান করা বেশি উপকারী।

বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস কুসুম গরম জল পান করা শরীরের জন্য খুবই উপকার। এতে পেট পরিষ্কার, শরীরে জলের ঘাটতি পূরণ, খাদ্যনালী ও পাকস্থলী ভালো থাকে। এছাড়া ত্বক ভালো রাখে। আমাদের শরীরের ৭০ শতাংশ জল। সুস্থ থাকার জন্য একজন মানুষের প্রতিদিন অন্তত দুই লিটার জল খাওয়ার প্রয়োজন বলে মনে করেন বেশির ভাগ চিকিৎসক।

চলুন এবার জেনে নেয়া যাক সকালে ঘুম থেকে উঠে জল পানে ছয়টি উপকারিতা সম্পর্কে-   

>> আপনি কি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম গরম জল খেলে পেট সহজেই পরিষ্কার হয়ে যাবে। এছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি মিলবে।

>> প্রতিদিন সকালে খালি পেটে কুসুম গরম জল খেলে শরীরের টক্সিক উপাদানগুলো সহজেই বাইরে বেরিয়ে যাবে ও শরীরের তাপমাত্রা বাড়বে। আর শরীরের তাপমাত্রা বাড়লে শিরা, ধমনীতে রক্তচলাচলের গতিও স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

>> খাবার খাওয়ার ৩০ মিনিট আগে যদি এক গ্লাস কুসুম গরম জল খাওয়া যায় তবে অ্যাসিডিটি, বদহজম, অম্বলের মতো একাধিক সমস্যা থেকে সহজেই মুক্তি মিলবে।

>> শরীরের অতিরিক্ত চর্বি কমাতে কুসুম গরম জলের জুড়ি নেই। গরম জল খেলে শরীরের মেটাবলিক রেট বাড়ে এবং সহজেই অনেকটা ক্যালোরি পোড়ে।

>> গরম জল খাওয়ার চাহিদা কমিয়ে ওজন কমাতেও সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম জলের সঙ্গে পাতি লেবুর রস মিশিয়ে খেতে পারলে মেদ ঝরবে দ্রুত।

>> দীর্ঘদিন ধরে যারা বাতের ব্যথায় ভুগছেন তারা খেতে পারেন গরম জল। গরম জলের সঙ্গে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ঘামের সঙ্গে বাইরে বেরিয়ে যাবে। ফলে ব্যথা বোধও ক্রমশ কমে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *