বাস্তবে কার সাথে প্রেম করছে মিঠাই, ‘দিদি নম্বর ১’ এসে প্রেমিকের পরিচয় ফাঁস করলেন সৌমিতৃষা

জি বাংলার পর্দায় মিঠাই রানী তার উচ্ছেবাবুর প্রেমে হাবুডুবু খেলেও বাস্তবে সৌমিতৃষার মনের মানুষের পরিচয় নিয়ে অনেক জল্পনা রয়েছে সোশ্যাল মিডিয়াতে। শুধু তাই নয়, অনেকেই মনে করেন বাস্তবেও নাকি অভিনেতা আদৃত রায় এর সঙ্গেই প্রেম করছেন মিঠাই ! যদিও এই জল্পনা মোটেও পাত্তা দেননি আদৃত বা সৌমিতৃষা। এদিকে আদৃতের মনের মানুষ নাকি মিঠাইয়ের শ্রীনন্দা ওরফে কৌশাম্বী! এমন জল্পনাও রয়েছে স্টুডিওপাড়াতে।

তবে এবার অভিনেত্রী সৌমিত্রিসা নিজের মুখেই মনের মানুষের নাম ‘দিদি নম্বর ১’ এ এসে রচনা ব্যানার্জীকে জানিয়েই দিলেন ।ভ্যালেন্টাইন ডে’তে যে মিঠাইকে পাহাড়ে টি গার্ডেনে নিয়ে গিয়ে বাথটবের মধ্যে শুইয়ে ফুল দিয়েছে, শিফন শাড়ি পরিয়েছে, ‘তেরে মেরে’ গানে তার নাচের শখ পূরণ করে দিয়েছে, সৌমিতৃষার মনের মানুষ সে। আর কেউ নয়, অভিনেত্রীকে এই সুযোগ করে দিয়েছে জি বাংলা। আর এই জি বাংলাইয়া নাকি অভিনেত্রীর মনের মানুষ ।

এরপর রচনা ব্যানার্জীর প্রশ্নের জবাবে সৌমিতৃষা বলেছেন তার মনের মানুষকে যে রান্না করতে হবে এমনটা নয় । তবে তাকে সবসময় ভালোবেসে আগলে রাখতে হবে এটাই চান তিনি । শুধু তাই নয়, জানা গিয়েছে, পর্দায় যতটা চটপটে স্বভাবের মিঠাই বাস্তবে নাকি তার কানাকড়িও না। তার সব কাজেই তিনি মায়ের উপর নির্ভরশীল। মাকে ছাড়া তার জীবন অন্ধকার। তাই মনের মানুষ যে হবেন মিঠাই রানীকে আগলে রাখতে হবে তাকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *