আলিয়ার সাধের অনুষ্ঠান, নিমন্ত্রিত বলিউডের কোন কোন তারকা?

কাপুর এবং ভাট্ট পরিবারে এখন খুশির হাওয়া। নতুন অতিথির অপেক্ষায় সবাই। মা হচ্ছেন আলিয়া ভাট্ট আর বাবা রণবীর কাপুর। এর মধ্যেই চুটিয়ে নতুন ছবির প্রচার সেরেছেন হবু মা আলিয়া। প্রতিদিন নিত্যনতুন পোশাকের আড়ালে স্ফীতদোর একদম স্পষ্ট। নায়িকার দুই মায়ের মধ্যেও আনন্দের শেষ নেই।
মা সোনি রাজদান এবং শাশুড়ি মা নীতু কাপুর এরইমধ্যেই সাধ খাওয়ানোর পরিকল্পনা করে ফেলেছেন। সাধ মানেই সেই অনুষ্ঠানে মূলত মহিলাদেরই আমন্ত্রণ থাকে। এ ক্ষেত্রেও তেমনটাই পরিকল্পনা করেছেন আলিয়ার দুই মা।

অনুষ্ঠানে অতিথিদের তালিকায় থাকবেন কারিনা কাপুর খান, কারিশ্মা কাপুর, আকাঙ্খা রঞ্জন, নব্যা নন্দ, শ্বেতা বচ্চন-সহ আরো অনেকে। আর আলিয়ার ছোটবেলার বন্ধুরা তো থাকছেনই।

এর আগে লন্ডনে সোনমের জাঁকজমকপূর্ণ সাধের অনুষ্ঠানের হয়েছিল। পরে অবশ্য মুম্বাইয়েও বড় করে অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু তা বাতিল হয়ে যায়। হালে বিপাশা বসুর মাও সাজিয়ে-গুছিয়ে বাঙালি মতে সাধ দিয়েছিলেন।

তবে আলিয়ার ক্ষেত্রে তেমনটা হবে না আশা করা যায়। ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার পর্ব সেরে আপাতত নিজের জন্যই পুরো সময় নায়িকার। এই বছরের শেষেই হবে নতুন অতিথির আগমন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *