১০ বছর পর প্রকাশ্যে রানি মুখোপাধ্যায়ের মেয়ে, দেখেনিন কেমন হয়েছে দেখতে?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এবং পরিচালক আদিত্য চোপড়ার মেয়ে আদিরাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। মেয়ের বয়স ১০ বছর হলেও, এই তারকা দম্পতি এখনও তাকে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার আড়ালে রেখেছেন। রানি ও আদিত্য কেউই কখনো মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে এআই (AI) প্রযুক্তি।
এআই তৈরি করেছে আদিরাকে
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে আদিরা চোপড়ার বেশ কিছু ছবি। এই ছবিগুলোতে তাকে দেখতে একেবারে মায়ের মতোই। রানির মুখের আদল, চোখ এবং গাল এই ছবিগুলোতে স্পষ্ট। মুহূর্তের মধ্যেই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। তবে এই ছবিগুলো আসল নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিগুলো তৈরি করা হয়েছে। ভক্তরা ছবি দেখে দারুণ খুশি। তারা বলছেন, এআই-এর তৈরি ছবিই যদি এত সুন্দর হয়, তাহলে বাস্তবে আদিরা আরও কত মিষ্টি হবে!

কেন মেয়েকে আড়ালে রেখেছেন রানি?

রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়া দুজনেই চান না যে তাদের মেয়ে ছোটবেলা থেকেই তারকা সন্তানদের মতো বাড়তি মনোযোগ পাক। রানি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চান আদিরা একটি সাধারণ জীবন যাপন করুক। তার বাবা-মা যে সেলিব্রিটি, সেই ধারণা থেকে তিনি মেয়েকে দূরে রাখতে চান। পাপারাজ্জিরা যখন ছবি তুলতে আসেন, তখন রানি সবিনয়ে অনুরোধ করেন যেন তারা ছবি না তোলেন। তার চোখে চোখ রাখলে পাপারাজ্জিরাও নাকি তার মনের কথা বুঝতে পারেন এবং ছবি তোলা থেকে বিরত থাকেন।
এআই-এর তৈরি এই ছবিগুলো সাময়িক আনন্দ দিলেও, রানির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে আদিরাকে বাস্তবে দেখতে পাবেন।