বিশ্বজুড়ে বাড়ছে তীব্র গরম, রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় হাঁটছে সিংহ! দেখুন ভাইরাল ভিডিও

বিশ্বজুড়ে বাড়ছে তীব্র গরম। ভারতের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। রাজস্থানের তাপমাত্রা ছাড়িয়ে গেছে পশ্চিমবঙ্গকেও। এই অসহ্য গরমে মানুষের পাশাপাশি পশু পাখিদেরও দুর্দশা। বাইরের তীব্র রোদ থেকে বাঁচতে একটু ছায়া, একটু আশ্রয় খুঁজছে তারা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এমন একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটার সময় তীব্র গরম থেকে বাঁচতে কলাগাছের পাতাকে ছাতার মত ব্যবহার করে হাঁটছে এক সিংহ। কলাপাতার ছায়ায় একটু শান্তি খুঁজছেন সিংহ মশাই। টিকটকের এক ইউজার এই ভিডিয়ো আপলোড করতেই তা দাবানলের মত ছড়িয়ে পড়ে।
ভিডিওটি কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট নয়। তবে অনেকেই বলছেন, সিংহটি আফ্রিকার জঙ্গলের রাস্তার পাশ দিয়ে কলাপাতাকে মুখে ধরে ছায়া করে হেঁটে যাচ্ছে।
This is One Smart Lionpic.twitter.com/AvO54Wo0x9
— Mario Nawfal (@MarioNawfal) May 26, 2024
যদি এই ভিডিয়োটি সত্যি হয়, তাহলে এবারের অসহ্য গরমের সেরা ছবি হয়ে থাকবে। আগামী দিনে কোনও ছাতা কোম্পানির বিজ্ঞাপনে এই ভিডিয়োটা ব্যবহার হলে অবাক হওয়ার থাকবে না। তবে এআই প্রযুক্তির মাধ্যমে এখন অনেক এই ধরনের ভিডিয়ো দেখা যাচ্ছে। এটা তেমন কি না তা বোঝা যাচ্ছে না।
এই ভিডিওটি দেখে অনেকেই মজা পাচ্ছেন। কেউ কেউ বলছেন, “এই গরমে সিংহও ছাতা ছাড়া টিকতে পারছে না!” আবার কেউ কেউ বলছেন, “প্রকৃতি আমাদের কাছে শিক্ষা দিচ্ছে।”
এই ভিডিওটি আমাদের সচেতন করে তুলছে পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব সম্পর্কে। গ্রহের তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রাণীজগতের উপর বিরাট প্রভাব পড়ছে। আমাদের সকলের উচিত পরিবেশ রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া।