VOTE: ৫১ আসনে ৫৫%-এর কম ভোট! সবচেয়ে কম ভোটদানের হার কোন রাজ্যে?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার ভোটের হার উদ্বেগ বাড়িয়েছে সকল রাজনৈতিক দলের। তবে বিশেষজ্ঞরা মনে করছে এই ভোটের কম হারের প্রভাব বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ক্ষমতা পরিবর্তনের কারণ হিসেবে।
আর এবার ভোটের হার উদ্বেগ বাড়িয়েছে সকল রাজনৈতিক দলের। তবে বিশেষজ্ঞরা মনে করছে এই ভোটের কম হারের প্রভাব বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ক্ষমতা পরিবর্তনের কারণ হিসেবে। অপরদিকে এই কম শতাংশ ভোট কার অনুকূল অবস্থা ও কোন দলের প্রতিকূল অবস্থা সৃষ্টি করলো তা জানা যাবে ৪ জুন।
তথ্য অনুসারে, ৫১টি আসনে ৫৫%-এরও কম ভোট পড়েছে যা ২০১৯ সালে ভোটের তুলনায় অনেকটাই যা কম। উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৫৭.৯৫%, যা ২০১৯ সালের ৬০.৬৪%-এর থেকে কম। বিহারে ভোট পড়েছে ৫৬.৮৮%, যা ২০১৯ সালে ৫৯.০৭%-এর চেয়ে কম। ২০১৯ সালে গুজরাটে ভোট পড়েছিল ৬৪.৫%, যা ২০২৪ সালে ৬০.১৩%-এ নেমে এসেছে।
বিহারের নওয়াদাতে সবচেয়ে কম ভোট পড়েছে-এখানে ভোটের হার ৪৩.১%, রাজস্থানের করৌলি-ধোলপুরে ভোট পড়েছে ৪৯.৫%। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এবং মথুরায়ও প্রায় ৪৯% ভোট পড়েছে।