শুধু অন্তর্বাস পরে থানার মধ্যেই বসে পুলিশ কর্মী, সামনেই পূজার্চনা করছেন মহিলারা! ভাইরাল ছবি

উত্তরপ্রদেশের উন্নাও জেলার অচলগঞ্জে ঘটে গেছে অভাবনীয় ঘটনা। এক পুলিশ আধিকারিক চৌকিতে শুধুমাত্র অন্তর্বাস পরে বসে রয়েছিলেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
শনিবার, অচলগঞ্জের একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল।মন্দিরের পাশেই অবস্থিত পুলিশ চৌকিতে শুধুমাত্র অন্তর্বাস পরে বসে রয়েছিলেন একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদারপুলিশ আধিকারিক।মন্দিরের সামনে বসে থাকা মহিলাদের সামনেই এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন ও নিজের কাজ করে যাচ্ছিলেন তিনি।
স্থানীয়রা এই ঘটনাকে অপেশাদার ও পুলিশের পক্ষে আসাম্মানজনক বলে মনে করছেন।সোশ্যাল মিডিয়ায় ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন অনেকে।একজন পুলিশ আধিকারিক কীভাবে মহিলাদের সামনে কার্যত অর্ধনগ্ন হয়ে বসে থাকতে পারেন – এই প্রশ্ন তুলছেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার পর ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।তদন্তের ফলাফলের উপর নির্ভর করে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এই ঘটনা পুলিশের ভাবমূর্তির ক্ষতি করেছে বলে মনে করছেন অনেকে।ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে সেদিকে নজর দিতে হবে পুলিশ কর্তৃপক্ষকে।