ATM-এর বোতামগুলি লোহা দিয়ে তৈরি হয় কেন? জেনেনিন নেপথ্যে কি কারণ?

ইউপিআই-এর (UPI) যুগে এটিএম ব্যবহারের প্রবণতা কিছুটা কমলেও জরুরি প্রয়োজনে আজও বহু মানুষের ভরসা সেই এটিএম কাউন্টার। কার্ড পাঞ্চ করে টাকা তোলার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন, এটিএমের কিপ্যাডগুলো লোহা বা মেটাল দিয়ে তৈরি হয়। প্লাস্টিক দিয়ে তৈরি হলে যখন খরচ অনেক কম হতো, তখন ব্যাংকগুলি কেন এই ব্যবস্থা রাখে? এর পেছনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিরাপত্তা ও কারিগরি কারণ।

প্রথমত, এটিএম মেশিনগুলোর কাঠামো অত্যন্ত মজবুত ও ভারী করা হয় যাতে সহজে তা চুরি করা না যায়। এর পাশাপাশি কিপ্যাডটি শক্তিশালী উপাদান দিয়ে তৈরি করার পেছনে কাজ করে সাইবার নিরাপত্তার বড় দিক। এটিএম মেশিনে প্লাস্টিকের কিপ্যাড ব্যবহার করা হয় না, কারণ প্লাস্টিক মানুষের আঙুলের স্পর্শের তাপ বেশ কিছুক্ষণ ধরে রাখতে পারে। এই তাপ শনাক্ত করতে হিট ডিটেক্টর ব্যবহার করে সহজেই অন্য গ্রাহকের পাসওয়ার্ড জেনে নিতে পারত অপরাধীরা। কিন্তু লোহার কিপ্যাড বেশিক্ষণ তাপ ধরে রাখতে পারে না, ফলে হিট ডিটেক্টর দিয়ে পাসওয়ার্ড চুরি করা অসম্ভব হয়ে দাঁড়ায়।

দ্বিতীয়ত, দীর্ঘস্থায়িত্ব এবং সুরক্ষার বিষয়টিও এখানে জড়িয়ে রয়েছে। দিনে হাজার হাজার মানুষ এই কিপ্যাড ব্যবহার করেন। লোহা দিয়ে তৈরি হওয়ায় এটি দ্রুত নষ্ট হয় না এবং এতে সহজে মরচেও ধরে না। এমনকি কোনো দুষ্কৃতী এটিএমে আগুন লাগানোর চেষ্টা করলেও এই মেটালিক কিপ্যাডের কোনো ক্ষতি হয় না, যা গ্রাহকদের ডেটা ও ব্যাংকের সুরক্ষাকে সুনিশ্চিত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *