‘পড়াশোনাই একমাত্র পছন্দ’, দিনে ১০ ঘণ্টা পড়ে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ‘বইপোকা’ অভীক দাস

মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। রাজ্যে প্রথম হয়েছেন অভীক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।
অভীক দাস বলেন, ‘ভালো পরীক্ষা হয়েছিল। এটা আশা করেছিলাম যে প্রথম পাঁচে থাকব। তবে প্রথম হব আশা করিনি।’
তাঁর কথায়, ‘ঘড়ি ধরে পড়াশোনা করিনি। যখন মন চেয়েছে পড়েছি। সারাদিন পড়াশোনা করেছি। পড়াশোনাই আমার হ্যাবিট। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করেছি। আমার ৬টি বিষয়ে ৬ জন গৃহ শিক্ষক ছিল। আমি অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রয়েছে।’ মাধ্যমিকে রাজ্যে চতুর্থ হয়েছিলেন তিনি।
তাঁর বাবা মা বলেন, ‘ও সারাদিন পড়াশোনা করত। খুব পরিশ্রমী।’
তাঁদের কথায়, ‘ও পড়াশোনা করত। স্কুলের শিক্ষকরাও খুব সাহায্য করেছেন। পাশাপাশি ওর গৃহশিক্ষক ছিল। দিনরাত এক করে পড়াশোনা করেছে ও। মাধ্যমিকেও ভালো ফলাফল করেছিল। এরপর ও সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে প্রকাশ করে। আমরা কোনওদিন ওর উপর কিছু চাপিয়ে দিইনি। বিজ্ঞানী হতে চেয়েছিল ও। মহাকাশের রহস্য নিয়ে ওর আলাদা একটা আগ্রহ রয়েছে। আমরা চাই ও ওর লক্ষ্যে পৌঁছে যাক।’