H.S: উচ্চমাধ্যমিকে ছেলেদের পেছনে ফেললো মেয়েরা, পাশের হারে টেক্কা দিলো ছেলেদের

উচ্চমাধ্যমিকে এবার পাশ করেছেন মোট ৬,৭৯,৭৮৪ জন। পরীক্ষা দিয়েছিলেন মোট ৭,৬৪,৪৪৮ জন। অর্থাৎ এবারের পাশের হার ৯০ শতাংশ। তবে পরীক্ষার্তীর সংখ্যাতে ছেলেদের সংখ্যা বেশি হলেও মেয়েদের পাশের হার বেশি। এবারে মেয়েদের পাশের হার ৯২ শতাংশ। অসম্পূর্ণ ফল রয়েছে ৪ জনের।
এবার ১৫ টি জেলা থেকে মোট ৫৮ জন পরীক্ষার্থী রয়েছেন প্রথম ১০ এ। যার মধ্যে ছাত্র রয়েছেন ৩৫ ও ছাত্রী রয়েছেন ২৩ জন।
প্রসঙ্গত, উচ্চমাধ্যমিকে পাশের হার বেড়ে হলো ৯০ শতাংশ। গতবার এই পাশের হার ছিল ৮৯ .২৫ শতাংশ। আজ উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য বৈঠক করে এই ফল ঘোষণা করেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলে ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত। সমস্ত বিভাগ মিলিয়ে ৭,৫৫,৩২৪ জন পড়ুয়া এবার পরীক্ষা দিয়েছেন। ৬৯ দিনের মাথায় এবার বোর্ড প্রকাশ করছে রেজাল্ট।
আজ ৮ মে ঠিক দুপুর একটায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করলেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন মোট ৭,৫৫,৩২৪ জন। সর্বমোট ৬০ টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। যার মধ্যে ১৫ টি ছিল ভাষার পরীক্ষা।
সংসদের ৫৫ টি বিতরণ কেন্দ্র থেকে আগামী ১০ মে সকাল ১০ টায় মার্কশিট ও শংসাপত্র বিদ্যালয় গুলির হাতে তুলে দেওয়া হবে। আর সেই দিনই স্কুলে স্কুলে বিতরণ করা হবে মার্কশিট।