অকালে চুল পাকা রোধ করতে চান, তাহলে খাবার লিস্টে রাখুন এই ৭টি খাবার

ইদানিং অল্প বয়সে অনেকেরই চুল পেকে যাচ্ছে। স্কুল, কলেজগামী ছাত্রদেরও চুল পাকা দেখা যায়। দীর্ঘদিন ধরে চলা হজমের সমস্যা বা লিভারের সমস্যা থাকলে অকালে চুলে পাক ধরে, কখনও ভিটামিন আর খনিজের অভাবে এমনটা হয়। কিন্তু কারণ যাই হোক না কেন, অসময়ে মাথার চুল পাকা কেউ-ই পছন্দ করেন না।

তবে পুষ্টিবিদরা বলছেন, দৈনন্দিন খাদ্য তালিকায় কয়েকটি বিশেষ খাবার-দাবার রাখতে পারলে সহজেই অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক…

অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে খাবার লিস্টে রাখুন এই ৭টি:

বাদাম: আখরোটে, আমন্ড বা যে কোন ধরনের বাদামেই রয়েছে প্রচুর পরিমাণে কপার, যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। অকালে চুল পাকার সমস্যা ঠেকাতে বাদামের তেলও মাথায় মাখাতে পারেন। তাতে উপকার পাবেন।

সবুজ শাক-সবজি: যে কোন সবুজ সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফোলিক অ্যাসিড, যা চুলের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি অকালে চুল পাকার সমস্যা ঠেকাতেও সাহায্য করে।

ছোলা: ছোলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-৯ বা ফোলিক অ্যাসিড। তাই অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে প্রতিদিন ছোলা খাওয়ার অভ্যাস করুন।

মুরগীর মাংস: মুরগীর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ আর ফোলিক অ্যাসিড, যা অকালে চুল পেকে যাওয়ার সমস্যা ঠেকাতে সাহায্য করে।

লিভার বা মেটে: খাসির লিভার বা মেটেতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-১২, যা অকালে চুলে পাক ধরা ঠেকাতে সাহায্য করে।

চিংড়ি: অকালে চুলে পাক ধরার সমস্যা ঠেকাতে খাবার মেন্যুতে রাখুন চিংড়ি। চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা চুলের গোড়ার রঞ্জক ধরে রেখে অকালে চুল পাকার সমস্যা রোধে সাহায্য করে।

স্যামন মাছ: এই মাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *