হাত-পায়ের চামড়া উঠলে কী করবেন, চিন্তা না করে খুজুন উপায়

আমাদের ত্বকে ঋতু পরিবর্তনের বেশ প্রভাব রয়েছের। দেখা যায়, ঋতু পরিবর্তনের কারণে ত্বকে ব্রণ হওয়া, চুল পড়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। আবার কারো কারো হাত-পায়ের চামড়া ওঠার সমস্যা দেখা দেয়। তবে হাত-পায়ের চামড়া ওঠার মূল কারণ হচ্ছে পুষ্টিহীনতা ও পরিচর্যা। যদিও এই সমস্যাটি জীনগত বা বংশগত কারণেও হয়ে থাকে।

এই সমস্যার কারণে হাত-পায়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দেখতেও বেশ বিশ্রি দেখায়। তবে কয়েকটি উপায় অনুসরণ করলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চলুন তবে জেনে নেয়া যাক হাত-পায়ের চামড়া উঠলে কী করবেন-

>> খাদ্যতালিকাতে সুষম খাদ্য রাখুন। পুষ্টিহীনতার কারণে চামড়া ওঠা বন্ধ হবে।

>> হালকা গরম জলের সঙ্গে লবণ এবং শ্যাম্পু মিশিয়ে হাতের তালুর পরিচর্যা করুন।

>> শুষ্ক ত্বকে বেশি চামড়া উঠে থাকে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে গ্লিসারিন ব্যবহার করলে চামড়া ওঠা বন্ধ করা যায়।

>> সয়াবিন গুঁড়া হাত ও পায়ের যত্নে খুবই উপকারী। সয়াবিন কিছুটা ভেজে গুঁড়া করে নিন। এবার সেটা দিয়ে হাত ও পা ধুয়ে নিন।

>> গরম জলের মধ্যে আধা চামচ শ্যাম্পু, একটু লবণ দিয়ে হাত পা ডুবিয়ে রাখতে পারেন ১০-১৫ মিনিট। এরপর ব্রাশ দিয়ে হাত ও পা ঘষে নিন। মরা চামড়া উঠে যাবে।

>> জলের কাজ শেষ হলেই হাত মুছে শুকিয়ে ফেলুন। হাত পা ভেজা রাখবেন না। গ্লিসারিন মাখুন ঘুমানোর আগে এবং স্নান শেষ করে হাত ভেজা থাকার পরেও।

>> হাতের জন্য তিলের তেল, গ্লিসারিন ও গোলাপজল সমপরিমাণে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তিলের তেলের পরিবর্তে জলপাইয়ের তেলও ব্যবহার করতে পারেন।

>> পায়ের জন্য মধু, গ্লিসারিন, লেবুর রস ও ঘৃতকুমারীর রস একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘণ্টা আগে লাগিয়ে রাখুন। তারপর পাতলা মোজা পড়ে ঘুমাতে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *