ইতালির রাস্তায় ব্যাগ বইছেন সিদ্ধার্থ-কিয়ারা, কটাক্ষ করতে ছাড়লেন না নেটিজেনরা

ইতালির রাস্তায় দুটি বড় বড় ট্রলি ব্যাগ নিয়ে হাঁটছেন সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আদভানি। ৩১ জুলাই নায়িকার জন্মদিন উপলক্ষ্যে বিদেশে ঘুরতে গিয়েছেন নবদম্পতি। সেখানেই ক্যামেরাবন্দি হলেন তারা। সামাজিক মাধ্যমে এটি প্রকাশ্যে আসার পরেই ভক্তদের কটাক্ষের শিকার হলেন তারা।

দেশের মাটিতে এমন দৃশ্য দেখতে পাওয়া বেশ কঠিন। মুম্বাই কিংবা দেশের অন্যান্য শহরে রাস্তায় প্রকাশ্যে হাঁটতে গেলে সামনে পেছনে নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় তাদের। কিন্তু বিদেশের রাস্তায় সেই ঝামেলা নেই। মনের আনন্দে ঘুরে বেড়াতে পারেন। তাই আর পাঁচজন সাধারণের মতোই বিদেশের রাস্তায় দেখা গেল সিদ্ধার্থ এবং কিয়ারাকে। যদিও এই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পরেই ধেয়ে আসে কটাক্ষ। কেউ কেউ লিখেছেন, ‌‘অবশেষে তারা নিজেদের ব্যাগ বইবার সুযোগ পেলেন।’

চলতি বছর ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন তারা। বিয়ের পাঁচ মাস কাটতে না কাটতেই তাদের ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। এরই মধ্যে নাকি সন্তানসম্ভবা কিয়ারা। তবে সেই জল্পনা উড়িয়ে বিদেশে ঘুরতে গেলেন নায়িকা। কালো মনোকিনি পরে স্বামী সিদ্ধার্থের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন। সেই ভিডিওটি পোস্ট করেছিলেন নায়িকা নিজেই। এই ভিডিও পোস্ট করে নিজের জন্মদিনে নিজেকে শুভেচ্ছা জানান অভিনেত্রী।

সিদ্ধার্থ এবং কিয়ারার পরিচয় বহু বছরের। ২০১৮ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘লাস্ট স্টোরিজ’ ছবিটি। কিয়ারা এই ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবির সাফল্য উদযাপন করতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন সিদ্ধার্থও। সেখানেই আলাপ হয় দু’জনের। সেই পার্টি থেকে সিদ্ধার্থ এবং কিয়ারার বন্ধুত্ব, কিন্তু সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের সময়। শেষমেশ পরিচালক কর্ণ জোহরের ঘটকালিতেই নাকি চার হাত এক হয় তাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *