ঐশ্বর্যকে বিয়ে করতে চেয়েছিলেন সলমন! কোন জেদে ভেস্তে গেল বিয়ের পিঁড়িতে বসার প্ল্যান? ফাঁস হলো আসল সত্যি!

বলিউডে সম্পর্কের ভাঙাগড়া নতুন কিছু নয়, কিন্তু বিগত কয়েক দশকে যতগুলি বিচ্ছেদ অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলেছে, তার মধ্যে আজও সবচেয়ে বেশি চর্চায় থাকে সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চন-এর প্রেম ও তিক্ত পরিণতির গল্প। ভাইজানের জীবনে বহু সম্পর্ক এলেও, ঐশ্বর্যর নাম যেভাবে তাঁর সঙ্গে জুড়ে রয়েছে, তা আজও বিনোদন জগতের অন্যতম হট টপিক।
কেরিয়ারের শুরুতেই হৃদয়ের লেনদেন
ঐশ্বর্য রাই তখনো ‘বচ্চন’ হননি। বলিউডে সবেমাত্র নিজের পায়ের মাটি শক্ত করার লড়াই চালাচ্ছেন তিনি। ঠিক সেই সময়ই সঞ্জয় লীলা বনশালির সাড়া জাগানো ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এর সেটে সলমনের সঙ্গে তাঁর পরিচয় হয়। অনস্ক্রিনের রোম্যান্স গলে বাস্তবের মাটিতেও তাদের সম্পর্কের রসায়ন ডানা মেলেছিল।
বিয়ের প্রস্তাব ও নেপথ্যের সমীকরণ
একাধিক সূত্রে দাবি করা হয়, ঐশ্বর্যের ওপর নাকি অতিরিক্ত অধিকারবোধ ও মানসিক-শারীরিক চাপের অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে। যার জেরে দূরত্ব বাড়তে শুরু করে। তবে অন্য একটি সূত্র এবং সলমনের ভাই আরবাজ খানের দাবি সম্পূর্ণ ভিন্ন। আরবাজের মতে, সলমন ঐশ্বর্যকে মন থেকেই ভালোবাসতেন এবং অভিনেত্রীও সাড়া দিয়েছিলেন। এমনকি, সম্পর্কটিকে বিয়ের পিঁড়িতে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও ভেবেছিলেন ভাইজান।
কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়! সেসময়ে নিজের কেরিয়ারের পিক-এ থাকা ঐশ্বর্য অত দ্রুত সংসারী হতে বা ছাদনাতলায় যেতে রাজি ছিলেন না। পাশাপাশি, সলমনের অতীতের একাধিক সম্পর্কের কথা জেনেই ঐশ্বর্যর বাবাও হবু জামাই হিসেবে তাঁকে খুব একটা পছন্দ করতেন না।
যে কারণে ফাটল ধরল সম্পর্কে
সলমন পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক বেশ ভালো থাকলেও, ভাইজানের আচরণের জন্যই দূরত্ব তৈরি হতে শুরু করে। একসময়ে ঐশ্বর্যর গায়ে হাত তোলার অভিযোগও ওঠে। বিশেষ করে একটি অ্যাওয়ার্ড শোয়ে ঐশ্বর্যের চোখেমুখে আঘাতের চিহ্ন ও সানগ্লাস পরে হাজির হওয়া সেই জল্পনাকে আরও উসকে দিয়েছিল।
পরবর্তীতে অভিষেক বচ্চনকে বিয়ে করে ঐশ্বর্য নিজের সংসার গুছিয়ে নিলেও, আজও চিরকুমারই রয়ে গেছেন ভাইজান সলমন খান। বলিউডের এই রোমান্টিক অথচ ট্র্যাজিক অধ্যায় আজও সমানভাবে আলোড়ন ফেলে ভক্তদের মনে।