পুজোর আগেই বাম্পার উপহার! মুখ্যমন্ত্রীর বড় ঘোষণায় চাকরিপ্রার্থীদের মুখে চওড়া হাসি, কবে থেকে শুরু নিয়োগ?

পুজোর আবহের মাঝেই সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট সুখবর ঘোষণা করা হলো। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যজুড়ে বিশাল নিয়োগের পরিকল্পনা সামনে আনা হয়েছে। চলতি অর্থবর্ষেই সরকারি চাকরিতে মোট ১ লক্ষ নিয়োগের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি, বিভিন্ন দফতরে নতুন করে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদনও দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

দেবীপক্ষেই পুলিশের হাতে নিয়োগপত্র
সবচেয়ে দ্রুত নিয়োগপত্র হাতে পেতে চলেছেন পুলিশের চাকরিপ্রার্থীরা। সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১১ অক্টোবর (দেবীপক্ষে) রাজ্য পুলিশের প্রথম ব্যাচের সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

সোমবারের বৈঠকের পর নিয়োগ প্রসঙ্গে বলা হয়, নিয়োগ সংক্রান্ত বহুদিনের জট কাটিয়ে এই প্রক্রিয়া তরান্বিত করা হচ্ছে। একই সঙ্গে পুলিশ বাহিনীকে আরও বেশি গতিশীল ও শক্তিশালী করতে কুইক রেসপন্স টিমকে ৪০০টি নতুন মোটরবাইক দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

কোন কোন দফতরে হবে নিয়োগ?
সরকারের পরিকল্পনা অনুযায়ী, শুধুমাত্র একটি নির্দিষ্ট বিভাগেই নয়, বরং একাধিক সরকারি বিভাগে পর্যায়ক্রমে কর্মী নিয়োগ করা হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধানত যে সমস্ত দফতরে নিয়োগ প্রক্রিয়া এগোবে:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর

বন দফতর

দমকল ও জরুরি পরিষেবা দফতর

সংশোধনাগার বিভাগ

এছাড়াও পুলিশ বাহিনীতে রয়েছে বড় নিয়োগের সুযোগ। এর আগে রাজ্য সরকারের তরফে কলকাতা পুলিশে ৪ হাজার এবং পশ্চিমবঙ্গ পুলিশে ১২ হাজার— মোট ১৬ হাজার শূন্যপদ পূরণের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থা ও দফতরের মাধ্যমেই দ্রুত পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

অক্টোবর মাস থেকেই রাজ্যের বিভিন্ন দফতরের এই নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে সামনে আসতে শুরু করবে, যা বেকার সমস্যায় জর্জরিত যুবসমাজকে বড় স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *