ডায়েট নিয়ে আর চিন্তা নেই! সামান্য কটি উপকরণ দিয়ে জলের ছাঁচে কীভাবে বানাবেন সুস্বাদু তেল ছাড়া চিকেন?

সপ্তাহ শেষে বাড়িতে কী বানাবেন, তা নিয়ে কি ইতিমধ্যেই চিন্তা শুরু হয়ে গেছে? তার ওপর সামনেই দুর্গাপুজো, তাই এই সময়ে ফিট থাকতে কমবেশি সকলেই একটু ডায়েট করতে পছন্দ করেন। কিন্তু লোভনীয় খাবার দেখলে কি মন মানে না? আর চিন্তা নেই! আজ আপনাদের জন্য রইল এমন এক দারুণ রেসিপি, যেখানে এক ফোঁটা তেল ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু অথচ অত্যন্ত স্বাস্থ্যকর চিকেন কারি (Recipe)। স্বাদের দিক থেকে এই পদটি সাধারণ যেকোনো চিকেন কারির থেকে কোনো অংশেই কম নয়। চটপট জেনে নেওয়া যাক এর সহজ প্রণালী।

প্রয়োজনীয় উপকরণ
চিকেন: ৫০০ গ্রাম (ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা)

পেঁয়াজ: ৩টি মাঝারি সাইজের (কুচানো)

আদা ও রসুন বাটা: ১ চামচ করে

টমেটো: ১টি (কুচানো)

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

জিরে ও ধনে গুঁড়ো: ১ চামচ করে

কাঁচা লঙ্কা বাটা: পরিমাণমতো

নুন: স্বাদমতো

গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ

ধনেপাতা কুচি ও গরম জল: প্রয়োজনমতো

সুস্বাদু তেল ছাড়া চিকেন কারি বানানোর সহজ প্রণালী
প্রথমে চিকেনটি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন। পাশাপাশি পেঁয়াজ, আদা ও রসুন নির্দিষ্ট মাপে কেটে ও বেটে প্রস্তুত রাখুন।

এবার একটি ননস্টিক কড়াইতে সামান্য জল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন।

জল শুকিয়ে এলে ওই মশলা ভালোভাবে কষাতে থাকুন। কষানোর সময় তেলের পরিবর্তে সামান্য জল ব্যবহার করতে হবে, যাতে কড়াইতে মশলা লেগে না যায়।

মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলি এর মধ্যে দিয়ে দিন এবং মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকুন।

মাংস থেকে জল বের হবে এবং তা দিয়ে মাংস নরম হতে শুরু করবে। প্রয়োজনে সামান্য গরম জল দিতে পারেন।

মাংস পুরোপুরি সেদ্ধ ও নরম হয়ে গেলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন।

ব্যস, একেবারে তৈরি আপনার স্বাস্থ্যকর ও সুস্বাদু তেল ছাড়া চিকেন কারি! এবার গরম গরম ভাতে পরিবেশন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *