দমদমে বিরাট পুলিশি হানায় গ্রেফতার প্রাক্তন উপ-পুরপ্রধান! বাড়ি থেকে দুই সহযোগীকেও তুলে নিয়ে গেল পুলিশ

তোলাবাজি এবং বড় অঙ্কের আর্থিক প্রতারণার অভিযোগে পুলিশের জালে দমদম পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান বরুণ নট্ট। শুধু প্রাক্তন উপ-পুরপ্রধানই নন, তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী নয়নাশিস দাস ও সুমন্ত ঘোষকেও নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা এবং জালিয়াতি সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়। গত বুধবার দমদম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। সেই অভিযোগের ভিত্তিতেই দ্রুত তদন্ত শুরু করে পুলিশ এবং বৃহস্পতিবার রাতে তিন অভিযুক্তকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এই হাই-প্রোফাইল গ্রেফতারির ঘটনায় গোটা দমদম এলাকায় তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *