যে অঙ্কে ৯০ বছর ধরে মাথা কুটেছেন বাঘা বাঘা বিজ্ঞানীরা, মাত্র ৮৮ ঘণ্টায় তা সমাধান করল AI!

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ইতিহাসে এক অভূতপূর্ব নজির গড়ল OpenAI! যে জটিল গাণিতিক ধাঁধার সমাধান খুঁজতে প্রায় ৯ দশক ধরে বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীরা মাথা কুটেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা তা সমাধান করে ফেলল মাত্র ৮৮ ঘণ্টায়!

হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রায় ১০ হাজার AI চ্যাটবট একসঙ্গে নিখুঁত সমন্বয় রেখে কাজ করে বিজ্ঞান জগতের ৯০ বছরের পুরনো এক অমীমাংসিত সমীকরণের জট কাটিয়ে ফেলেছে।

কী এই কঠিন অঙ্ক?

সংস্থাটির তরফে জানানো হয়েছে, এই জটিল সমস্যাটি বিজ্ঞান জগতে ‘নাভিয়ে-স্টোকস সমীকরণের অস্তিত্ব ও মসৃণতা সমস্যা’ (Navier-Stokes Existence and Smoothness Problem) নামে পরিচিত। মূলত তরল বা গ্যাসের প্রবাহ কীভাবে কাজ করে এবং তাদের গতিবিধি কেমন হয়, তা গাণিতিকভাবে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমীকরণ।

কীভাবে মিলল সাফল্য?

OpenAI জানায়, গত আগস্টের শেষের দিকে তারা একটি নতুন মডেলে এই AI এজেন্টগুলিকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। এরপর ১ সেপ্টেম্বর থেকে সেগুলিকে কাজে নামানো হয় এবং ৫ সেপ্টেম্বরের মধ্যেই ৮৮ ঘণ্টার ব্যবধানে পুরো সমস্যার সমাধান বেরিয়ে আসে।

  • ১০,০০ বটের মেলবন্ধন: প্রায় ১০ হাজার AI চ্যাটবট একযোগে কাজ করেছে।

  • নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান: কাজ চলাকালীন বটগুলি নিজেদের মধ্যে প্রায় ১০ লাখ বার্তা আদান-প্রদান করেছে।

  • বিপুল খরচ: এই প্রক্রিয়ায় প্রায় ১৩ হাজার কোটি ‘আউটপুট টোকেন’ ব্যবহার করা হয়েছে, যার আর্থিক মূল্য আনুমানিক ১ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৩ কোটি টাকারও বেশি)।

মিলবে কি ১০ লাখ ডলারের পুরস্কার?

যদিও OpenAI তাদের প্রাপ্ত ফলাফলকে বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল জয় হিসেবে দেখছে, তবুও বিতর্ক পিছু ছাড়েনি। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ‘ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট’ (Clay Mathematics Institute) এখনও এই সমাধানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। উল্লেখ্য, বিশ্বজুড়ে গণিতের যে ৭টি অতি-কঠিন এবং অমীমাংসিত সমস্যা রয়েছে, তার প্রতিটি সমাধানের জন্য ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে এই প্রতিষ্ঠান।

এখন দেখার, AI-এর বের করা এই বৈপ্লবিক উত্তর আনুষ্ঠানিকভাবে সর্বকালের অন্যতম সেরা আবিষ্কারের স্বীকৃতি পায় কি না!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *