স্পার্কস থেকে লুমিনা! খরচ অনুযায়ী রিওয়ার্ড দিতে একসঙ্গে ৪টি নতুন ক্রেডিট কার্ড আনল বন্ধন ব্যাঙ্ক

গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগোল বন্ধন ব্যাঙ্ক। মাস্টারকার্ড-এর সহযোগিতায় একসঙ্গে চারটি নতুন ভ্যারিয়েন্টের ক্রেডিট কার্ড পোর্টফোলিও চালুর ঘোষণা করল ব্যাঙ্কটি। বন্ধন ব্যাঙ্কের লোগোতে থাকা চিরন্তন শিখা, যা মানুষের জীবনকে সমৃদ্ধ করার প্রতি ব্যাঙ্কের অঙ্গীকারের প্রতীক, তার থেকেই অনুপ্রাণিত হয়ে আনা হয়েছে এই নতুন সিরিজ। কার্ডগুলির নাম দেওয়া হয়েছে— স্পার্কস, ইগনাইট, ফ্লেয়ার এবং লুমিনা (Sparks, Ignite, Flare, and Lumina)।
সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই নতুন ক্রেডিট কার্ডগুলির উদ্বোধন করেন বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পার্থপ্রতিম সেনগুপ্ত, মাস্টারকার্ড-এর ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, বন্ধন ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাব্বর, হেড অফ ক্রেডিট কার্ডস পীযূষ ঝা সহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
কোন কার্ডে কী সুবিধা মিলবে? বিভিন্ন গ্রাহক গোষ্ঠীর লাইফস্টাইল এবং ব্যয় অভ্যাসের কথা মাথায় রেখে কার্ডগুলি ডিজাইন করা হয়েছে:
-
স্পার্কস (Sparks): গ্রোসারি ও পোশাক কেনাকাটায় অতিরিক্ত রিওয়ার্ড, ওয়েলকাম রিওয়ার্ড বোনাস, দেশীয় বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, বুকমাইশো অফার, ফুয়েল সারচার্জ মকুব এবং ইএমআই-এ ক্যাশব্যাক সুবিধা।
-
ইগনাইট (Ignite): গ্রোসারি ও ট্রাভেল খাতে অতিরিক্ত রিওয়ার্ড, ওয়েলকাম ও মাইলস্টোন রিওয়ার্ড, দেশীয় ও আন্তর্জাতিক লাউঞ্জ অ্যাক্সেস এবং ইজিডাইনার (EazyDiner) সুবিধা।
-
ফ্লেয়ার (Flare): ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষভাবে তৈরি এই কার্ডে রয়েছে অ্যামাজন পে ভাউচার (ওয়েলকাম সুবিধা), দেশীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ, বুকমাইশো, ইজিডাইনার এবং এক্সক্লুসিভ গল্ফ খেলার সুবিধা।
-
লুমিনা (Lumina): আন্তর্জাতিক খরচে প্রিমিয়াম রিওয়ার্ড, ওবেরয় গিফ্ট ভাউচার (ওয়েলকাম সুবিধা), দেশীয় ও আন্তর্জাতিক লাউঞ্জ অ্যাক্সেস, কনসিয়ার্জ পরিষেবা, বিমানবন্দরে মিট-অ্যান্ড-গ্রিট সুবিধা এবং গল্ফ খেলার সুযোগ।
বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত জানান, ইউনিভার্সাল ব্যাঙ্ক হিসেবে এটি তাঁদের যাত্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। মাস্টারকার্ডের সঙ্গে হাত মিলিয়ে ডিজিটাল-ভারতের ক্রমবর্ধমান চাহিদাকে লক্ষ্য রেখেই এই পোর্টফোলিও আনা হয়েছে। জেনিজেড (Gen-Z) প্রজন্ম থেকে শুরু করে উদীয়মান সচ্ছল গ্রাহক এবং প্রিমিয়াম লাইফস্টাইলপ্রেমীদের সমস্ত প্রয়োজন মেটাবে এই কার্ডগুলি। অন্যদিকে, মাস্টারকার্ডের প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল বলেন, ভারতের দ্রুত পরিবর্তিত ক্রেডিট বাজারে নিরাপদ ও নিরবচ্ছিন্ন পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করতে তাঁরা বদ্ধপরিকর।
কীভাবে আবেদন করবেন? গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে https://applycc.bandhan.bank.in লিঙ্কের মাধ্যমে অথবা তাঁদের নিকটতম বন্ধন ব্যাঙ্কের শাখায় গিয়ে খুব সহজেই এই ক্রেডিট কার্ডগুলির জন্য আবেদন করতে পারবেন।