৫ বছরে ৪৮০০% রিটার্ন! ফলাফল ঘোষণার আগেই রকেট গতিতে বিএসই-র শেয়ার, আপনি কি মিস করছেন?

ভারতীয় শেয়ার বাজারে এখন উৎসবের আমেজ। লগ্নিকারীদের জন্য লক্ষ্মীলাভের ঝুলি নিয়ে হাজির হয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) লিমিটেড। বৃহস্পতিবার, ৭ই মে বাজার খোলার সাথে সাথেই দাপট দেখাতে শুরু করেছে এই শেয়ার। আজ কোম্পানির চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা হওয়ার কথা। কিন্তু সেই রেজাল্ট আসার আগেই বিনিয়োগকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে, যার জেরে শেয়ারটি ছুঁয়ে ফেলেছে ৩,৯৪১.৬০ টাকার নতুন অল-টাইম হাই!
ফলাফল ঘোষণার আগেই কেন এই উন্মাদনা?
বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই ২.৩% লাফ দেয় বিএসই-র শেয়ার। গত বছরের তুলনায় এবার কোম্পানিটি শুধু বাম্পার মুনাফায় নয়, বরং বড়সড় লভ্যাংশ (Dividend) দিতে পারে—এমনই গুঞ্জন দালান স্ট্রিটে। সাধারণ বিনিয়োগকারী থেকে বড় ফান্ড হাউস, সবারই নজর এখন এই স্টকের ওপর।
যুদ্ধ পরিস্থিতি বনাম ভারতীয় বাজারের শক্তি:
২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইরান উত্তেজনার জেরে বিদেশি বিনিয়োগকারীরা (FII) ভারত থেকে টাকা তুলে নিলেও, দেশীয় বিনিয়োগকারীরা কিন্তু হাল ছাড়েননি। উল্টে বাজারের অস্থিরতাকে কাজে লাগিয়ে লেনদেনের পরিমাণ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন তারা। এর ফলেই নিফটি ৫০-কে টেক্কা দিয়ে নিহটি ক্যাপিটাল মার্কেটস ইনডেক্স বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬%-এর বেশি রিটার্ন দিয়েছে। বাজার পড়লে এক্সচেঞ্জগুলোর আয় বাড়ে, আর সেই তত্ত্বে ভর করেই বিএসই-র পোয়াবারো।
মুনাফার গ্রাফ আকাশছোঁয়া:
কেন বিএসই-র ওপর এত ভরসা করছেন বিশেষজ্ঞরা? তার উত্তর লুকিয়ে আছে গত ত্রৈমাসিকের পরিসংখ্যানে। ২০২৫-২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানির নিট মুনাফা (PAT) রেকর্ড ১৭৩% বৃদ্ধি পেয়ে ৫৯৬.৫৯ কোটি টাকায় পৌঁছেছে। মূল ব্যবসা থেকে আয় বেড়েছে ৬২%, আর শেয়ার প্রতি আয় (EPS) ৫.৩০ টাকা থেকে একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১৪.৬১ টাকায়। এই অভাবনীয় সাফল্যের ধারা আজও বজায় থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বিনিয়োগকারীদের ভাগ্যবদল:
পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে এই স্টকটি তার বিনিয়োগকারীদের ৪,৮৭১%-এরও বেশি চোখধাঁধানো রিটার্ন দিয়েছে। অর্থাৎ পাঁচ বছর আগে কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে আজ তার মূল্য কয়েক কোটি! গত এক মাসেও এই শেয়ার ২৬% বৃদ্ধি পেয়েছে। বুধবার নাগাদ কোম্পানিটির মোট বাজার মূলধন ১.৫৫ লক্ষ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে।
আজকের ফলাফল প্রকাশের পর লগ্নিকারীদের জন্য লভ্যাংশের কোনো বড় চমক থাকে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশের শেয়ার বাজার।
(সতর্কবার্তা: শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।)