লক্ষ্মীর ভাণ্ডারের দিন শেষ! ৯ মে শপথের পরেই কি মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা? বড় ঘোষণা করতে চলেছে বিজেপি সরকার!

বাংলার রাজনৈতিক মানচিত্রে ইতিহাস তৈরি হয়েছে। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে ২০৭টি আসন নিয়ে মসনদে বসতে চলেছে বিজেপি। আর এই পালাবদলের সঙ্গেই বাংলার কোটি কোটি মহিলার মনে এখন একটাই প্রশ্ন— প্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ কি বন্ধ হয়ে যাবে? কবে থেকে শুরু হবে বিজেপির প্রতিশ্রুতি দেওয়া ৩০০০ টাকার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’?

লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হচ্ছে?
২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে ছিল স্বনির্ভরতার প্রতীক। ৫০০-১০০০ টাকা থেকে শুরু হওয়া এই ভাতার পরিমাণ ধাপে ধাপে বেড়ে বর্তমানে ১৫০০ ও ১৭০০ টাকায় দাঁড়িয়েছে। তবে সরকার পরিবর্তনের পর এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রবল ধোঁয়াশা তৈরি হয়েছে।

এখনও পর্যন্ত সরকারিভাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের কোনো নির্দেশিকা জারি হয়নি। ফলে আশা করা হচ্ছে, মে মাসের বরাদ্দ টাকা মহিলারা তাঁদের অ্যাকাউন্টে যথাসময়েই পাবেন। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রকল্প চালু রাখবে নাকি অন্য কোনো নাম দেবে, সেদিকেই নজর সকলের।

অন্নপূর্ণা ভাণ্ডার: ৩০০০ টাকা কবে থেকে?
ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালু করা হবে, যেখানে প্রতি মাসে সরাসরি ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে।

যেহেতু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই এই প্রকল্প কার্যকর হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। তবে ৯ মে রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সংক্রান্ত বড় কোনো ঘোষণা আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

কীভাবে মিলবে এই ৩০০০ টাকা?
নতুন সরকার গঠিত হওয়ার পর ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর জন্য নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। কারা এই ভাতার যোগ্য হবেন এবং কী কী নথিপত্র (Documents) প্রয়োজন হবে, তা ধাপে ধাপে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মনে করা হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার চালু হলে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো তারই অন্তর্ভুক্ত হয়ে যাবে অথবা নতুন রূপে আত্মপ্রকাশ করবে।