Cyclone: কোথায় রয়েছে ঘূর্ণিঝড় রিমাল? কোথায়-কবে ল্যান্ডফল? মুখ খুললো মৌসম ভবন

আলিপুর আবহাওয়া দফতর এখনও স্পষ্টভাবে নিশ্চিত করেনি যে সাইক্লোন রিমাল ধেয়ে আসবে কিনা।যদি আসে, মে মাসের শেষের দিকে পৌঁছাতে পারে।তবে এবার ঘূর্ণিঝড় নিয়ে মুখ খুললেন IMD ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র।
IMD ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলে, ‘এখনও পর্যন্ত এমন কোনও পূর্বাভাস নেই যেখানে বোঝা যাচ্ছে আদৌ গভীর নিম্নচাপটি সাইক্লোনে পরিণত হবে। শুক্রবার সকালে বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশে এটি নিম্নচাপে পরিণত হবে। তবে সেই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সঠিক পূর্বাভাস নেই।’
মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘যদিও মে মাসে গভীর নিম্নচাপ সাইক্লোনে পরিণত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তবে ঘূর্ণিঝড়ের শক্তি, ল্যান্ডফলের সময় নিয়ে বিশদে জানানো হবে আগামীকাল অর্থাৎ ২৩ মে।’
IMD ডিরেক্টরের কথায়, ‘পশ্চিমবঙ্গ এবং ওডিশার উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৫ মে সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলাদেশে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীতে ফিরে আসাই মঙ্গল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ২৬ মে পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।’