“আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই”-কান্না জড়ানো গলায় দাবি বাংলাদেশের সাংসদের মেয়ের

বাংলাদেশের ঝিনাই দহের সাংসদ আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ১২ মে কলকাতায় আসেন। তবে তারপর তিনি ১৮ মে থেকে নিরুদ্দেশ হয়ে যান। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে পুলিশ ওই সংসদের গাড়ি উদ্ধার করেছে। গাড়ি উদ্ধার করার পর এবার হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

এই ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাইছেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস (ডরিন)। এই সঙ্গে বাবার হহত্যাকারীদের চরম শাস্তি চাইছেন তিনি।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশিরাই এই হত্যা করেছে। এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে ধরা হয়েছে বলে জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন–অর–রশীদ জানান, কেন এই হত্যাকাণ্ড, তা বের করতে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছেন তাঁরা।

মুমতারিন ফেরদৌস বলেন, ‘আমি যেন আমার বাবা হত্যার বিচার পাই। কারা এটা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। আমি এর শেষ দেখতে চাই। তারা কেন এই রকম করেছে আমি দেখতে চাই। আমি বিচার চাই।’

মুমতারিন বলেন, ‘কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি। বাকিদেরকেও ধরা হোক। তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।’