ফেলনা টয়লেট পেপার রোল দিয়ে ঘর সাজানোর দারুণ কৌশল দেখুন

টয়লেট পেপার ব্যবহার শেষে এর রোলটি নিশ্চয়ই ফেলে দেন। এই ভেবে যে টয়লেট পেপারের রোল কোনো কাজেই আসে না। কিন্তু জানেন কি, এই অকেজো জিনিসটিকেই আপনি কাজে লাগাতে পারেন। এই ফেলনা টয়লেট পেপার রোল দিয়ে তৈরি করে নিতে পারেন দারুন দেয়াল শো পিস। এছাড়াও আরো অনেক কিছু।
নিজের পছন্দ মত রঙে পছন্দমত নকশায় তৈরি করে নিতে পারেন শো পিস। আপনার ঘরে দেয়ালের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে এই শো পিস। এছাড়াও কিছু সো-পিস এমন বানাতে পারেন যা আপনার শিশুর পড়ার টেবিলের সৌন্দর্য বাড়াবে। চলুন তবে জেনে নেয়া যাক টয়লেট পেপার রোল দিয়ে দেয়াল শো পিস তৈরির উপায়টি-

যা যা লাগবে

টয়লেট পেপার রোল, পছন্দমত রং, কাঁচি, আইকা, ব্রাশ।

যেভাবে তৈরি করবেন

>> প্রথমে একটি টয়লেট পেপার রোল নিয়ে তার মাঝে কেটে দুই টুকরো করে নিন। এবার এই দুই টুকরো থেকে আরো দুই টুকরো করে কেটে নিন।

>> তারপর এই চার টুকরো নিয়ে ফুলের আকৃতি করে নিন। এবার চার টুকরো পাপড়ির মত করে আঠা দিয়ে লাগান। দেখতে যেন চার পাপড়ি ফুলের মত হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

>> একইভাবে বাকী টয়লেট পেপার রোল দিয়ে কিছু ফুল তৈরি করে নিন। যে কয়টা আপনি চান সে কয়টি তৈরি করে নিন।

>> সবগুলো ছোট ছোট ফুল একত্রিত করে একটি নকশা তৈরি করে নিন। এবার সেই পছন্দ মত রং করে নিন।

>> ব্যস তৈরি হয়ে গেল দারুন সুন্দর দেয়াল শো পিস। দেয়ালের যেকোনো স্থানে লাগিয়ে ফেলুন এই শো পিসটি।

এছাড়াও টয়লেট পেপারের রোল দিয়ে তৈরি করতে পারেন বিভিন্ন রকম টয়। যা আপনার সন্তানের পড়ার টেবিলের এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *