“আর চ্যাট করা যাবে না এই ফোনগুলিতে!”-WhatsApp আপডেট নিয়ে বিরাট ঘোষণা কোম্পানির

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা দিয়ে পুরোনো একাধিক ডিভাইসে আনুষ্ঠানিকভাবে নিজেদের সাপোর্ট বন্ধ করে দিল WhatsApp। জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মের অন্দরমহলের খবর প্রকাশকারী মাধ্যম Wabetainfo-র রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ৮ সেপ্টেম্বর থেকে পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে চলা ফোনগুলিতে আর কাজ করবে না এই অ্যাপ। বিশেষ করে Android 5.0 এবং 5.1 অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনগুলির জন্য হোয়াটসঅ্যাপ পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই সমস্ত পুরনো হ্যান্ডসেটের ব্যবহারকারীরা অ্যাপটি ওপেন করলেই স্ক্রিনে নির্দিষ্ট নোটিফিকেশন অ্যালার্ট দেখতে পাবেন।

কোন ফোনগুলিতে পড়বে কোপ?

চলতি বছরের এপ্রিল মাসেই মেটার মালিকানাধীন এই সংস্থাটি পুরোনো হ্যান্ডসেট থেকে সাপোর্ট তুলে নেওয়ার কথা ঘোষণা করেছিল। কথামতোই এবার সেই প্রক্রিয়া কার্যকর করা হলো। এর জেরে WhatsApp এখন থেকে কেবল ন্যূনতম Android 6.0 বা তার পরবর্তী মার্শমেলো সংস্করণগুলিকেই সাপোর্ট করবে। Wabetainfo-র রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, ভারত, পাকিস্তান ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলিতে এখনও বিপুল সংখ্যক মানুষ পুরোনো জেনারেশনের স্মার্টফোন ব্যবহার করেন, যেগুলি অ্যানড্রয়েড ৫ কিংবা তার চেয়েও পুরনো অপারেটিং সিস্টেমে চলে। ফলে এক ধাক্কায় সমস্যায় পড়েছেন এই বিশাল সংখ্যক ব্যবহারকারী।

কেন এই আকস্মিক সিদ্ধান্ত?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে WhatsApp নিয়মিত নতুন নতুন ফিচার ও আধুনিক সিকিউরিটি আপডেট নিয়ে আসছে। কিন্তু প্রতিটি নতুন ফিচার শুধুমাত্র লেটেস্ট অ্যান্ড্রয়েড সংস্করণগুলির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। পুরোনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে সেই টেকনোলজি বা সুরক্ষা প্রোটোকলগুলি সাপোর্ট না করায় বাধ্য হয়েই পুরনো সংস্করণগুলির সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে সংস্থা।

যাঁদের ফোনে এই সমস্যা দেখা দিয়েছে, তাঁদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে যে হ্যান্ডসেটে যদি অপারেটিং সিস্টেম (OS) আপডেট করার সুযোগ থাকে, তবে অবিলম্বে তা আপডেট করে নিতে হবে। আর যদি ফোনের কনফিগারেশনের কারণে নতুন আপডেট পাওয়া না যায়, তবে নিরুপায় হয়ে ব্যবহারকারীদের নতুন হ্যান্ডসেট কেনার কথা ভাবতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *