রাসায়নিক প্রসাধনী বিদায়! মুখের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আয়ুর্বেদের এই তিন জলের কামাল জানলে চমকে যাবেন

আধুনিক জীবনযাত্রার দৌড়ঝাঁপ, চারপাশের ধুলোবালি, দূষণ এবং মাত্রাতিরিক্ত রাসায়নিকযুক্ত প্রসাধন সামগ্রীর ব্যবহার—সব মিলিয়ে আমাদের মুখের ত্বক দিন দিন তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে ফেলছে। বিশেষ করে ব্রণ এবং ব্রণ সেরে যাওয়ার পর তার জেদি দাগ ত্বককে নিস্তেজ করে তোলে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বাজারে মেগা বাজেটের নানা ক্রিম ব্যবহার করেন। তবে রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়ার বিকল্প কিছু হয় না। সম্প্রতি ত্বকের যত্নে জাদুকরি ফল পেতে আয়ুর্বেদিক এবং ভেষজ জলের কয়েকটি দুর্দান্ত প্রতিকার বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

ত্বকের দাগছোপ দূর করতে এবং ব্রণের সমস্যা চিরতরে মেটাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে নিম জল এবং মঞ্জিষ্ঠার জল। ঘরোয়া এই উপায়গুলি কীভাবে আপনার ত্বককে কাঁচের মতো উজ্জ্বল করে তুলতে পারে, একনজরে দেখে নেওয়া যাক:

১. নিম পাতার জাদুকরি জল: মুখে ব্রণ, র‍্যাশ বা যেকোনো ধরনের জ্বালাপোড়ার সমস্যায় নিম পাতার কার্যকারিতা দীর্ঘদিনের পরীক্ষিত। প্রথমে কিছু তাজা নিম পাতা ভালো করে ধুয়ে সারারাত জলে ভিজিয়ে রেখে দিন। পরদিন সকালে সেই জল ভালো করে ফুটিয়ে নিন। চাইলে এর সঙ্গে কয়েকটি তুলসী পাতাও মিশিয়ে নিতে পারেন। জল ঠান্ডা হলে তা দিয়ে মুখ ধুয়ে নিন। নিমের মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ব্রণ ও পিম্পলের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এছাড়া তুলসী পাতা মুখের জেদি দাগ কমাতে দারুণ কার্যকরী। এই জল স্প্রে বোতলে ভরে টোনার হিসেবেও মুখে ব্যবহার করতে পারেন।

২. আয়ুর্বেদিক মঞ্জিষ্ঠার জল: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এবং যেকোনো দাগ বা ব্রণের সমস্যা সমাধানে প্রাচীনকাল থেকেই মঞ্জিষ্ঠা অত্যন্ত জনপ্রিয় একটি আয়ুর্বেদিক ভেষজ। মঞ্জিষ্ঠা ফুটিয়ে তৈরি সেই জল ঠান্ডা করে মুখে লাগাতে পারেন। ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়, তবে এই জলের সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে নিলে ত্বকের লালচে ভাব ও জ্বালা দ্রুত কমে যায়। আবার ত্বক যদি অত্যন্ত অনুজ্জ্বল হয়ে পড়ে, তবে এর সঙ্গে গোলাপ জল ও সামান্য লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। আর ব্রণর সমস্যা থাকলে এই আয়ুর্বেদিক জলের সঙ্গে নিম মিশিয়ে লাগালে দ্বিগুণ উপকার পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *