আইপিএল ২০২৭-এর আগে মহা-ধামাকা! সৌরভের ড্রেসিংরুমে ঢুকলেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার

এখনও পর্যন্ত একবারও আইপিএলের ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। তবে ২০২৭ সালের নতুন মরসুমকে পাখির চোখ করে এখন থেকেই অলআউট ঝাঁপাতে চলেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টানা ব্যর্থতার পর এবার ড্রেসিংরুম এবং কোচিং স্টাফ ঢেলে সাজানোর মাস্টারপ্ল্যান নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি।

ইতিমধ্যেই প্রধান কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং ব্যাটিং কোচের ভূমিকায় বিশ্বকাপজয়ী যুবরাজ সিংকে (Yuvraj Singh) দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সেই শক্তিশালী কোচিং প্যানেলকে আরও মারাত্মক করে তুলতে যুক্ত করা হলো শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্ডা ভাসকে (Chaminda Vaas)। নতুন মরসুমে দলের বোলিং কোচ হিসেবে কাজ করবেন নয়ের দশকের এই গতিদানব। দিল্লি ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে।

কে এই চামিন্ডা ভাস? শ্রীলঙ্কা ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি ফাস্ট বোলার চামিন্ডা ভাস। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার ঐতিহাসিক ওডিআই বিশ্বকাপজয়ী (ICC World Cup 1996) দলের অন্যতম মূল কারিগর ছিলেন তিনি। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসাধারণ সুইং ও নিখুঁত লাইন-লেংথের জোরে টেস্টে ৩৫৫টি এবং ওডিআইতে ৪০০টি উইকেটের মালিক তিনি।

কোচিংয়েও সফল রেকর্ড: খেলোয়াড় জীবন শেষে কোচিংয়েও দারুণ নাম কুড়িয়েছেন ভাস। শ্রীলঙ্কার জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়াও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বোলিং কোচ হিসেবে এবং নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের পরাামর্শদাতা হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি।

লক্ষ্য এবার চ্যাম্পিয়ন হওয়া: আগামী ডিসেম্বরেই বসতে চলেছে আইপিএলের মেগা নিলামের আসর। তার আগেই সৌরভ, যুবরাজ এবং ভাসের মতো ক্রিকেট মস্তিষ্ককে একসঙ্গে এনে বড় ধরনের চমক দিল দিল্লি ক্যাপিটালস। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এমন নজিরবিহীন তারকাখচিত কোচিং প্যানেল গড়ে দিল্লি এবার চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলতেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *