রান্নাঘরের ওই ছাঁকনিতে জন্ম নিচ্ছে লাখো জীবাণু! এই সহজ উপায়ে পরিষ্কার না করলে বড় বিপদ

রান্নাঘরের সিঙ্ক কিংবা টিা-ছাঁকনিতে ময়লা জমা হওয়া অত্যন্ত সাধারণ একটি বিষয়। কিন্তু ব্যস্ততার মাঝে আমরা অনেকেই এই ছোট বিষয়গুলোর দিকে নজর দিই না। ফলস্বরূপ, দিনের পর দিন ছাঁকনির গায়ে জমে থাকা কালো ময়লাই ধীরে ধীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও জীবাণুর নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। আর এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকেই রান্নাঘরে ছড়িয়ে পড়তে পারে নানা ধরনের শারীরিক জটিলতা।
জীবাণুর আসল আস্তানা
খাবারের উচ্ছিষ্ট, তেল এবং জলের মিশ্রণে সিঙ্ক বা ছাঁকনির খাঁজে যে কালো আস্তরণ তৈরি হয়, তা খালি চোখে সাধারণ ময়লা মনে হলেও আসলে তা কোটি কোটি জীবাণুর বাসা। প্রতিদিনের বাসন ধোয়া বা শাকসবজি পরিষ্কার করার সময় এই জীবাণুগুলো সহজেই আমাদের সংস্পর্শে চলে আসে।
সহজেই দূর করুন ময়লা
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত সঠিক উপায়ে রান্নাঘরের এই অংশগুলো পরিষ্কার করা অত্যন্ত জরুরি। সাধারণ জল দিয়ে ধুয়ে ফেললেই এই জেদী ময়লা ও জীবাণু দূর হয় না। এর জন্য লেবুর রস, বেকিং সোডা কিংবা সামান্য ভিনেগার ব্যবহার করতে পারেন। সামান্য ঘষেই ছাঁকনি হয়ে উঠবে একদম নতুনের মতো চকচকে এবং জীবাণুমুক্ত।